Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Game

2 years ago

Ind Vs Eng 2nd Test 2024 : বিশাখাপত্তনমে বৃহস্পতিবার ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট, দেখে নেওয়া যাক বিস্তারিত

India vs England 2nd Test (File Picture)
India vs England 2nd Test (File Picture)

 

বিশাখাপত্তনম, ৩১ জানুয়ারি : আগামীকাল বিশাখাপত্তমে শুরু হচ্ছে ভারত ও ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্ট। সিরিজ শুরুর আগে ঘরের মাঠে ইংল্যান্ডকে ভারত হোয়াইট ওয়াশ করে দিতে পারে এমনও অনেকেই মনে করেছিলেন। কিন্তু প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়েছে ভারতীয় দল। হায়দরাবাদে লজ্জার হারের পর দ্বিতীয় টেস্টে ঘুড়ে দাঁড়াতে বিশাখাপত্তনমে কেমন পিচ চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট? তা জানা গেল ম্যাচের ১ দিন আগে।

বিশাখাপত্তনমেও ভারত নিজেদের পুরনো অস্ত্রই ফের ব্যবহার করতে চলেছে। সূত্রের খবর, পুরোপুরি স্পিনিং ট্র্যাক চেয়েছেন রোহিত শর্মা ও রাহুল দ্রাবিড়রা।অর্থাৎ ইংরেজদের ঘূর্ণির ফাঁদে ফেলেই সিরিজ ১-১ করতে চাইছে ভারত। কিন্তু প্রথম টেস্টে ইংল্যান্ডের ৪ স্পিনার যেভাবে সমস্যায় ফেলেছে ভারতীয় ব্যাটারদের, তাতে পুরো ঘূর্ণি উইকেট ভারতের জন্যই বুমেরাং হয়ে যাবে না তো?

চোটের কারণে দুই গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান রবীন্দ্র জাদেজা ও লোকেস রাহুলের সার্ভিস দ্বিতীয় টেস্টে পাবে না ভারতীয় দল। জাদেজার জায়গায় কুলদীপ যাদবের খেলার সম্ভাবনাই বেশি। লোকেশ রাহুলের জায়গায় আসতে পারেন সারফরাজ। ওয়াশিংটন সুন্দর বা সৌরভ কুমাররা থাকলেও প্রথম দলে সুযোগ পাবেন কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তবে পরিস্থিতি যাই থাক বিশাখাপত্তনমে স্পিনিং ট্র্যাক হবে তা বলাই যায়।


You might also like!