Game

3 years ago

TATA IPL 2023 : ইডেনে মাইলফলকের ম্যাচে নামছেন রাসেল-নারিন

Today IPL plays in kolkata, Nareen ready to perform

কলকাতা, ৬ এপ্রিল : ঘরের মাঠে চার বছর পর ম্যাচ। আর শুরুতেই কলকাতার প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বিরাট কোহলি, আরসিবি, কেকেআর নানা উন্মাদনার মাঝে মাইলফলকের ম্যাচে নামছেন সুনীল নারিন এবং আন্দ্রে রাসেল। কলকাতা নাইট রাইডার্সের দুই সেরা ক্রিকেটার মাইলফলকের ম্যাচ স্মরণীয় করে রাখতে চাইবেন সন্দেহ নেই।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে শততম ম্যাচ খেলতে চলেছেন আন্দ্রে রাসেল। কলকাতা নাইট রাইডার্সের গুরুত্বপূর্ণ মুখ তিনি। প্রথম ম্যাচে রাসেলের বোলিং ব্যবহার করা হয়নি। ব্যাটিংয়ে নজর কেড়েছিলেন। এবার শততম ম্যাচে রাসেলের দিকে সে দিকটাতেও লক্ষ্য থাকবে। আন্দ্রে রাসেলের মতো ইডেনে ঘরের মাঠের সমর্থকদের সামনে স্মরণীয় একটা ম্যাচ খেলতে চলেছেন অলরাউন্ডার সুনীল নারিনও। কেরিয়ারের ১৫০ তম আইপিএল ম্যাচ খেলতে চলেছেন কলকাতা নাইট রাইডার্সের উপযোগী ক্রিকেটার সুনীল নারিন। নাইট এবং নারিন যেন সমার্থক। ঘরের মাঠে মাইলফলকের ম্যাচে বিশেষ নজর থাকবে নারিনের দিকে। সুনীল নারিনের বিরুদ্ধে বিরাটদের রেকর্ড ভালো নয়। স্পিনারদের বিরুদ্ধে বেশ সমস্যায় পড়েন বিরাট, ডুপ্লেসি, ম্যাক্সওয়েলরা। আরসিবি-র বিরুদ্ধে নতুন একটা ম্যাচেও নারিনের দিকে বাড়তি নজর থাকবে।

You might also like!