Game

3 years ago

IPL Match Bangalore and lucknow:আইপিএল-এ আজ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ

Bangalore and lucknow
Bangalore and lucknow

 

বেঙ্গালুরু, ১০ এপ্রিল : দেখতে দেখতে আইপিএলের ১৪টি ম্যাচ হয়ে গিয়েছে। সোমবার আইপিএলে ১৫ তম ম্যাচে কাফ ডুপ্লেসির আরসিবি মুখোমুখি হচ্ছে লোকেশ রাহুলের লখনউ সুপার জায়েন্টসের। আরসিবির ঘরের মাঠে ম্যাচ খেলবে। চলতি আইপিএলে আরসিবি এখনও অবধি ২টি ম্যাচে খেলে ১টিতে জিতেছে ও ১টিতে হেরেছে। অন্যদিকে লোকেশের লখনউ ৩ ম্যাচে খেলে ২টিতে জিতেছে ও ১টিতে হেরেছে।

হেড টু হেডে নজর দিলে দেখা যাবে এর আগে আইপিএলের মঞ্চে ২ বার মুখোমুখি হয়েছিল দুই দল। গত মরসুমে দু’বারই জিতেছে আরসিবি। এ বার দেখার নতুন মরসুমে আরসিবিকে কি হারাতে পারবে লখনউ?


You might also like!