Game

3 years ago

TATA IPL 2023 : আজ রাজস্থানের সামনে কঠিন চ্যালেঞ্জ

today in ipl rajasthan to face challenge
today in ipl rajasthan to face challenge

 

চেন্নাই, ১২ এপ্রিল: আজ আইপিএলে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস মুখোমুখি। দুটি দলই রয়েছে একই বিন্দুতে। দু-দলই এ বারের মরসুমে তিনটি করে ম্যাচ খেলে দুটি করে জয় পেয়েছে। রাজস্থান রয়্যালসের জয় আরো একটা বাড়তে পারত। পঞ্জাব কিংসের বিরুদ্ধে মাত্র ৫ রানে হেরেছে তারা।

এই মুহূর্তে রাজস্থানের ব্যাটিং ছন্দে রয়েছে। বিশেষ করে বলতে হয় দুই ওপেনার যশস্বী জয়সোয়াল এবং জস বাটলার। ধারাবাহিক ভালো খেলছেন এই দুই ব্যাটার। অধিনায়ক সঞ্জু স্যামসনও ছন্দে। বোলিংয়ে যুজবেন্দ্র চাহাল ভালো বোলিং করে দলকে ভরসা দিচ্ছেন।

আর চেন্নাই সুপার কিংস আজ খেলবে ঘরের মাঠে। মরসুমের প্রতিটি ম্যাচেই উন্নতি করছে ধোনির চেন্নাই। ব্যাটিংয়ে তরুণ ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় তো দারুণ ছন্দে। এবার সর্বোচ্চ রানের তালিকা তিনিও আছেন প্রথম দুইয়ের মধ্যে। গত ম্যাচে ফিনিক্স হয়ে উঠেছিলেন অজিঙ্ক রাহানে। মিনি অকশনে রাহানের জন্য

কোনও দলই এগিয়ে আসেনি। চেন্নাই তাঁকেই নেয়। প্রথম দু-ম্যাচে সুযোগ পাননি। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তাঁকে একাদশে রাখেন ধোনি। মাত্র ১৯ বলে অর্ধশতরান করেছিলেন রাহানে। পাওয়ার হিটিং কাকে বলে তা তিনি সেদিন মুম্বাইয়ের বিরুদ্ধে দেখিয়েছেন। এই ম‌‌্যচেও তাই তাঁর দিকে বাড়তি নজর থাকবে। এদিকে বোলিং বিভাগে সকলেই ছন্দে। বিশেষ করে স্পিনাররা। এর মধ্যে রবীন্দ্র জাদেজার পারফরম্যান্স তো অনবদ্য।

সুতরাং আজকের ম্যাচে লড়াইটা যে হবে বলাই যায়। হেড টু হেডে নজর দিলে দেখা যাবে এর আগে আইপিএলের মঞ্চে ২৬ বার মুখোমুখি হয়েছিল দুই দল। তার মধ্যে সিএসকে ১৫ বার জিতেছে। বাকি ১১টা ম্যাচ জিতেছে রাজস্থান।


You might also like!