Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

2 years ago

ICC World Cup 2023 : বিশ্বকাপের তিন মাস বাকি, এখনই আহমেদাবাদে হোটল ভাড়া প্রায় ৫০ হাজার!

World Cup
World Cup

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃবিশ্বকাপের এখনও ৯৯ দিন বাকি। কিন্তু এখনই আহমেদাবাদের হোটেলগুলির দর আকাশ ছোঁয়া। এক একটি ঘরের দর উঠেছে প্রায় ৫০ হাজার টাকা পর্যন্ত। যে দর আগামী দিনে আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

সাধারণত আহমেদাবাদেরই বিলাসবহুল হোটেলের ঘরের দাম থাকে ৬৫০০ থেকে ১০,৫০০ টাকার মধ্যে। কিন্তু আহমেদাবাদের নরেন্দ্র মোদীর স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ এবং ভারত পাকিস্তানের ম্যাচ ঘোষণা হওয়ার পর থেকেই সমর্থকরা হোটেলে ঘর শুরু খোঁজা শুরু করে দিয়েছেন। আর তার জেরেই হোটেলে ঘর পাওয়া মুশকিল হয়ে গিয়েছে। যেগুলিতে ঘর রয়েছে তার দরও লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

৮ অক্টোবর থেকে ১১ নভেম্বর। প্রায় একমাস বিশ্বকাপে গ্রুপের ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরু হবে রোহিত শর্মাদের বিশ্বকাপের অভিযান।নকআউটের আগে বিশ্বকাপে কোনও এক যোগ্যতা অর্জকারী দলের বিরুদ্ধে শেষ ম্যাচে মাঠে নামবে ভারত। খেলা হবে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। তবে ১৫ অক্টোবর বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচ। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-পাক দ্বৈরথ।


You might also like!