Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Game

2 years ago

Erling Holland: ক্লাব বিশ্বকাপ ফাইনাল খেলতে পারবেন না এই তারকা, কেন?

Erling Haaland (File Picture)
Erling Haaland (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জেতানো নরওয়ের তারকা আর্লিং হালান্ড, লাল কার্ড দেখেননি। কোনও নির্বাসনও নেই তাঁর উপরে। কিন্তু তার পরেও মাঠে নামা হবে না তাঁর। নেপথ্যে ফিফার অদ্ভুত নিয়ম। 

ক্লাব বিশ্বকাপের নিয়ম, কোনও ফুটবলার সেমিফাইনালে না খেললে ফাইনালে খেলতে পারবেন না। সেমিফাইনালে উরাওয়া রেডসের বিরুদ্ধে চোটের কারণে খেলেননি হালান্ড। তাঁর সঙ্গে বেঞ্চে ছিলেন দলের আরও দুই ফুটবলার কেবিন দ্য ব্রুইন ও জেরেমি ডোকু। তাই এই তিন ফুটবলার ফাইনালে খেলতে পারবেন না।

ফিফার এই নিয়মে ধাক্কা খেয়েছেন সিটির কোচ পেপ গুয়ার্দিওলা। সেমিফাইনালে হালান্ডদের ছাড়াই ৩-০ গোলে জিতেছিল সিটি। ফাইনালে হালান্ড, দ্য ব্রুইনকে ধরেই পরিকল্পনা করেছিলেন গুয়ার্দিওলা। কিন্তু এ বার নতুন করে তাঁকে পরিকল্পনা করতে হবে। হালান্ড না খেলায় শুরু থেকে দেখা যাবে ইউলিয়ান আলভারেসকে। সেমিফাইনালেও শুরু করেছিলেন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপজয়ী ফুটবলার।

ক্লাব বিশ্বকাপের ফাইনালে ফ্লুমিনেনসের বিরুদ্ধে খেলা ম্যাঞ্চেস্টার সিটির। ২২ ডিসেম্বর, শুক্রবার সৌদি আরবের জেড্ডার কিং আবদুল্লা স্টেডিয়ামে হবে খেলা। ভারতীয় সময় রাতে সাড়ে ১১টা থেকে শুরু খেলা।

You might also like!