Game

3 years ago

Indian Super League : কনস্ট‍্যানটাইনকে নিতে চাইছে আইএসএলের এই ক্লাব

(File Picture ) Stephen Constantine Coach of East Bengal Club
(File Picture ) Stephen Constantine Coach of East Bengal Club

 

কলকাতা, ২০ এপ্রিল : এখনো পর্যন্ত লাল-হলুদের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি স্টিফেন কনস্ট‍্যানটাইনের বিদায়ের কথা। তার মধ্যেই শোনা যাচ্ছে, আগামী মরশুমের জন্য নাকি স্টিফেনকে আইএসএলের একাধিক ক্লাব কোচিংয়ের দায়িত্ব দিতে চাইছে। তাহলে কি আগামী মরশুমেও এই ব্রিটিশ কোচকে দেখা যাবে আইএসএলে ?

এমনটা ইঙ্গিতই কিন্তু মিলছে এবার। অন্যদিকে স্টিফেন কনস্ট্যানটাইনের বর্তমান ক্লাব ইস্টবেঙ্গল কিন্তু আগামী মরশুমের কোচ নির্বাচন করতে পারেনি। কোচ নির্বাচন ঘিরে রয়েছে ধোঁয়াশা। গত মাস ধরেই সার্জিও লোবেরার দিকে নজর থাকলেও এখনো পর্যন্ত তাকে ঘিরে রয়েছে জটিলতা। সেজন্য কোচ সম্পর্কিত এখনো কোনো ঘোষণা করতে পারছে না ইস্টবেঙ্গল।

এই মুহূর্তে স্টিফেনকে নিয়ে নতুন তথ্য হলো, শোনা যাচ্ছে, কোচ স্টিফেন কনস্ট্যানটাইনকে নাকি আগামী মরশুমের জন্য দায়িত্ব দিতে চাইছে জোসেফ গাম্বাউয়ের প্রাক্তন ক্লাব ওডিশা এফসি। যদিও সেই নিয়ে এখনো পর্যন্ত কোনো কিছূ জানানো হয়নি। এখন শুধু সময়ের অপেক্ষা। দেখার স্টিফেনের ভবিষ্যৎ কোন পথে?

You might also like!