Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

2 years ago

Rohan Bopanna:বিশ্বরেকর্ড ভারতের রোহন বোপান্নার

Rohan Bopanna
Rohan Bopanna

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিশ্বরেকর্ড ভারতের রোহন বোপান্নার (Rohan Bopanna) । ৪৩ বছর বয়সে ইউএস ওপেন (US Open 2023 ) টেনিসের ফাইনালে উঠলেন তিনি । এত বেশি বয়সে গ্র্যান্স স্লামের ফাইনাল আগেও কেউ খেলেনি । কানাডার ড্যানিয়েল নেস্টর ফাইনাল খেলেছিলেন ৪৩ বছর ৪ মাস বয়সে । এবার তাঁর রেকর্ড ভেঙে আরও ২ মাস বেশি বয়সে ফাইনাল খেলবেন রোহন বোপান্না ।

এদিন, পুরুষদের ডাবলসে অস্ট্রেলিয়ার ম্যাথু এবডেন-এর সঙ্গে জুটি ছিল ভারতের বোপান্নার । বিপক্ষের নিকোলাস মাহুত ও পিয়ের হিউজ হারবার্ট জুটিকে হারিয়ে ৭-৬, ৬-২ গেমে জিতে যান তিনি । যদিও প্রথম সেট থেকে কিছুটা পিছিয়ে পড়েছিলেন বোপান্নারা । কিন্তু দ্বিতীয় সেটে দারুণ কামব্যাক করেন । পরে মাহুত-হারবার্ট জুটি পর পর দু’টি পয়েন্ট পেলেও শেষ পর্যন্ত বাজিমাত করেন বোপান্নারাই ।বোপান্না ও এবডেন ইন্ডিয়ান ওয়েলসে চ্যাম্পিয়ন হয়েছিলেন । সেক্ষেত্রে গ্র্যান্ড স্ল্যাম জিততে পারেন না কি না, সেটা দেখার অপেক্ষাতেই ক্রীড়াজগত । ফাইনালে কার সঙ্গে খেলা হবে তা এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি । তবে ফাইনালে যদি জিতে যান বোপান্না, তাহলে ইতিহাস তৈরি হবে ।



You might also like!