Game

2 years ago

World Cup:আগস্টের শেষে ভারতে আসছে বিশ্বকাপ ট্রফি, কলকাতায় আসার কথা ৯ সেপ্টেম্বর

World Cup trophy
World Cup trophy

 

কলকাতা: অক্টোবরে ভারতের শুরু হচ্ছে একদিনের বিশ্বকাপ। বিশ্বকাপ ট্রফি নিয়ে বিভিন্ন দেশে পরিক্রমা শুরু হয়ে গেছে। বর্তমানে বিশ্বকাপ ট্রফি রয়েছে বাংলাদেশের ঢাকায়। বাংলাদেশ পরিক্রমার পর অগস্টের শেষে ভারতে পৌছাবে বিশ্বকাপ ট্রফি। তার পর সেই ট্রফি ভারতের যে যে শহরগুলোতে বিশ্বকাপের খেলা রয়েছে সেই সেই শহরে পরিক্রমা করবে।

কবে আসবে কলকাতায় বিশ্বকাপ ট্রফি: ৯ সেপ্টেম্বর কলকাতায় বিশ্বকাপ ট্রফি আসার কথা। সেই ট্রফি নিয়ে পরিক্রমা হবে সেন্ট জ়েভিয়ার্স কলেজ থেকে ইডেন পর্যন্ত। এই পরিক্রমায় থাকার কথা আছে বীরেন্দ্র সহবাগ এবং হরভজন সিংএর। বাংলা থেকে প্রতিনিধি থাকবেন ভারতীয় ক্রিকেটার দীপ দাশগুপ্ত। সকাল থেকে হবে এই অনুষ্ঠান। সন্ধেবেলা নচিকেতার গান দিয়ে অনুষ্ঠান শেষ হওয়ার কথা।

You might also like!