Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

2 years ago

Asian Games 2023 :পাকিস্তানকে হারিয়ে এশিয়াডে স্কোয়াশ থেকেও এল সোনা

The gold also came from squash in the Asiad after defeating Pakistan
The gold also came from squash in the Asiad after defeating Pakistan

 

হানঝাউ: আজ এশিয়ান গেমসে ভারত ২-১-এ পাকিস্তানকে হারিয়ে সোনা জিতে নিল স্কোয়াশে। সেই সঙ্গে গ্রুপে হারেরও প্রতিশোধ নিল ভারতীয় দল।

প্রথম গেমে ভারতের মহেশ মানগাওকরকে ৮-১১, ৩-১১, ২-১১-তে হারান পাকিস্তানের নাসির ইকবাল। ১-০-এ এগিয়ে যায় পাকিস্তান। ভারতের হয়ে সমতা ফেরান সৌরভ ঘোষাল। বাংলার ছেলে দ্বিতীয় গেমে ১১-৫,১১-১ ও ১১-৩-এ হারান মহম্মদ আসিমকে। তৃতীয় ম্যাচে অভয় সিংয়ের মুখোমুখি হন নূর জামান।

অভয় সিং ১১-৭, ৯-১১,৭-১১,১১-৯ এবং ১২-১০-এ তৃতীয় গেম জেতেন। আর তার ফলেই চিনের মাটিতে পাকিস্তানকে হারিয়ে সোনা জেতে ভারতীয় দল।

২০১৮ র জাকার্তায় ব্রোঞ্জ জিতেছিল ভারত। এবার এশিয়ান গেমসে স্কোয়াশ থেকে ভারত পেল সোনা। এশিয়াডে ১০টি সোনা জেতা হয়ে গেল ভারতের।


You might also like!