Game

3 years ago

MI vs SRH : লড়াই সেয়ানে সেয়ানে, তবুও ধারে ভারে আজকের ম্যাচে কে থাকবে এগিয়ে?

Tata IPL 2023
Tata IPL 2023

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এযাবৎ আইপিএলের ইতিহাসে মোট ১৯ বার মুখোমুখি হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। ফলাফলের নিরিখে দুটি দলই রয়েছে সমানে সমানে। তাই আজকের ম্যাচটি হাডাহাড্ডি হতে পারে এমন আশা করাই যায়। 

 ২০২৩ এর আইপিএল এই দুটি দলেরই যাত্রাপথের শুরুটা হয়েছে একই রকম ভাবে। প্রথম ম্যাচে খুব কম মার্জিনে হেরে যেতে হয় এই দুটি দলকে। প্রথম দুটি ম্যাচে ব্যাঙ্গালোর এবং চেন্নাইয়ের কাছে পরাজিত হয় মুম্বাই, অপরদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ নিজেদের প্রথম দুই ম্যাচে হেরে যায় লখনৌ সুপারজায়ান্টস এবং রাজস্থান রয়ালসের কাছে। কিন্তু দুটি দলই তাদের শেষ দুটি ম্যাচে জয়ের পথে ফিরে আসতে সক্ষম হয়েছে। মুম্বাই তাদের শেষ দুটি ম্যাচে দিল্লী এবং কলকাতা, অপরদিকে হায়দ্রাবাদ তাদের  শেষ দুটি ম্যাচে পাঞ্জাব এবং কলকাতাকে হারিয়ে ছন্দে ফিরেছে। পয়েন্টস টেবিলে মুম্বাই ইন্ডিয়ান্স রয়েছে অষ্টম স্থানে এবং সানরাইজার্স হায়দ্রাবাদ রয়েছে নবম স্থানে। দুটি দলেই রয়েছে বেশ কিছু তারকা খেলোয়াড় যারা তাদের চেনা ছন্দ ধিরে ধিরে ফিরে পাচ্ছে। সুতরাং বলা যেতেই পারে আজকের ম্যাচটি আগের ম্যাচগুলির মতনই বেশ হাড্ডাহাড্ডি হতে চলেছে। 

তবে সানরাইজার্স হায়দ্রাবাদের দলে গত ম্যাচে হ্যারি ব্রুক-এর অনবদ্য শতরান দলের ব্যাটিং মিডিল অর্ডারটিকে বিধ্বংসী করে তুলেছিল। এছারাও অধিনায়ক মারক্রাম, রাহুল ত্রিপাঠি এবং হেনরিক ক্লাসেনও রয়েছেন ফর্মে। সেক্ষেত্রে এই ব্যটিং লাইনআপের বিপক্ষে বোলিং করতে কিছুটা বেগ পেতে হতে পারে মুম্বাই ইন্ডিয়ান্সকে। 

অপরদিকে মুম্বাই ইন্ডিয়ান্সের দলেও রয়েছে রোহিত, কিশান, তিলক বর্মার মতন তাবড় ব্যাটসম্যান। এখন দেখতে হবে নিজেদের হোম এডভান্টেজে কতটা সফল হতে পারে হায়দ্রাবাদ। 

You might also like!