Breaking News
 
MLA Byran Biswas: বাইরনের ঘরে আগুন কী ভাবে? জল্পনার মাঝে মুখ খুললেন মেজো ভাই, দিলেন শর্ট সার্কিটের তত্ত্ব SP MP Targets Rahul Gandhi: ‘হারের ভয়েই’ রায়বরেলিতে লড়তে চাননি রাহুল? বিস্ফোরক দাবি অখিলেশের দলের সাংসদের M Nageshwar Rao: আর্থিক অনিয়মের অভিযোগের পর রাজনীতিতে প্রাক্তন সিবিআই প্রধান, নতুন ভূমিকায় নাগেশ্বর রাও Nagaland Woman 'Assaulted: ভারত-ব্রাজিল ম্যাচের পর পাঁচতারা হোটেলে অশান্তি! নাগাল্যান্ডের দুই যুবতীর সঙ্গে শ্লীলতাহানির অভিযোগ CM Suvendu Adhikari: ‘১০ মার্চ মিথ্যা দিবস পালন করলে কেমন হয়?’ নন্দীগ্রাম থেকে মমতাকে ফের খোঁচা শুভেন্দুর Suvendu Adhikari: ‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

 

Game

2 months ago

Durand Cup 2026: শনিবার মোহনবাগান-ইস্টবেঙ্গল ম্যাচ দিয়ে ডুরান্ড কাপ শুরু

Mohan Bagan vs East Bengal
Mohan Bagan vs East Bengal

 

কলকাতা, ২৪ জুলাই : শনিবার, যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান-ইস্টবেঙ্গল ডার্বি ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ১৩৫-তম ডুরান্ড কাপ। চলবে ২৩ আগস্ট পর্যন্ত।

২৪টি দলকে ৬টি গ্রুপে ভাগ করা হয়েছে:

গ্রুপ এ:

মোহনবাগান সুপার জায়ান্ট, ইস্টবেঙ্গল এফসি, সাউথ ইউনাইটেড এফসি, সিআইএসএফ প্রোটেক্টরস।

গ্রুপ বি:

মহামেডান এসসি, ইন্ডিয়ান আর্মি এফটি, বাঘপত এফসি, সামালেশ্বরী স্পোর্টিং।

গ্রুপ সি:

জামশেদপুর এফসি, এসসি দিল্লি, ইন্ডিয়ান এয়ার ফোর্স এফটি, ডিফেন্ডার্স এফসি, শ্রীলঙ্কা।

গ্রুপ ডি:

ট্রাউ এফসি, নেরোকা এফসি, এফসি র‍্যাংদাই ইন্ডিয়ান নেভি এফটি

গ্রুপ ই:

শিলং লাজং এফসি, ল্যান্সিং এফসি, নংখসেহ এসএস অ্যান্ড সিসি, মুম্বই এফসি।

গ্রুপ এফ:

নর্থইস্ট ইউনাইটেড এফসি, বোড়োল্যান্ড এফসি, কার্বি আংলং মর্নিং স্টার এফসি। সব গ্রুপ মিলিয়ে তালিকার শীর্ষে থাকা ছয়টি দল এবং সেরা দুটি দ্বিতীয় স্থানাধিকারী দল কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে, যা আগামী ১৬ আগস্ট থেকে শুরু হওয়ার কথা রয়েছে।

ডুরান্ড কাপ ২০২৬-এর ম্যাচগুলি কলকাতা, রাঁচি, ইম্ফল, শিলং এবং গুয়াহাটি—এই পাঁচটি শহরের ছয়টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন ও কিশোর ভারতী ক্রীড়াঙ্গন, রাঁচির বিরসা মুন্ডা স্টেডিয়াম, ইম্ফলের খুমান লামপাক স্টেডিয়াম, শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়াম এবং গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়াম—এই ছয়টি ভেন্যুতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ফাইনালটি ২৩ আগস্ট কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হবে।

You might also like!