Game

3 years ago

India -Bangladesh : দ্বিতীয় টেস্টে জমাট ব্যাটিং শ্রেয়স-অশ্বিনের, বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল ভারত

Team India won the test seris against Bangladesh
Team India won the test seris against Bangladesh

 

ঢাকা, ২৫ ডিসেম্বর : ম্যাচের রাশ আগাগোড়া নিজেদের হাতে রেখেছিল ভারত। তবে তৃতীয় দিনের শেষ সেশনে হিসাবটা গোলমাল হয়ে যায় লোকেশ রাহুলদের। এমনটা নয় যে, মীরপুর টেস্টে জয়ের জন্য ভারতের সামনে বড় রানের টার্গেট ঝুলিয়ে দিয়েছে বাংলাদেশ। বরং টিম ইন্ডিয়ার জয়ের লক্ষ্য রয়েছে নাগালের মধ্যেই। নিতান্ত ছোটখাটো সেই টাগেট তাড়া করতে নেমেই বিপাকে ভারত। পরপর উইকেট হারিয়ে প্রবল চাপে রাহুলরা। এটা কার্যত নিশ্চিত যে, চতুর্থ দিনেই ম্যাচের নিষ্পত্তি হয়ে যাবে। তবে পরিস্থিতি যেখানে দাঁড়িয়ে, মীরপুর টেস্টের ফলাফল যে কোনও দলের অনুকূলেই ঝুঁকতে পারে। এমন অবস্থা থেকে ঘুরে দাঁড়ায় রাহুলের ভারত। ৭ উইকেট হারিয়ে ২২৭ রান করে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল ভারত। প্রথম ইনিংসে ১২ ও দ্বিতীয় ইনিংসে ম্যাচ জেতানো ৪২ রানের ইনিংস খেলেন রবিচন্দ্রন। সঙ্গত কারণেই ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন অশ্বিন। প্রথম ইনিংসে ৭১ রানে ৪ উইকেট ও দ্বিতীয় ইনিংসে ৬৬ রানে ২ উইকেট দখল করেন রবিচন্দ্রন অশ্বিন। ব্যাট হাতেও দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।

চট্টগ্রাম টেস্টের পরে মীরপুট টেস্টেও বাংলাদেশকে হারিয়ে দেয় ভারত। ফলে ঘরের মাঠে ২ ম্যাচের টেস্ট সিরিজে টিম ইন্ডিয়ার কাছে হোয়াইটওয়াশ হন শাকিব আল হাসানরা। ৪৭তম ওভারে মেদেহি হাসান মিরাজের বলে ১টি ছক্কা ও ২টি চার মেরে ভারতকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন রবিচন্দ্রন অশ্বিন। জয়ের জন্য ভারতের সামনে লক্ষ্যমাত্রা ছিল ১৪৫ রানের। টিম ইন্ডিয়া ৪৭ ওভারে ৭ উইকেটের বিনিময়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৪৫ রান তুলে নেয়। অশ্বিন ৬২ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন। তিনি ৪টি চার ও ১টি ছক্কা মারেন। শ্রেয়স নট-আউট থাকেন ৪৬ বলে ২৯ রান করে। তিনি ৪টি চার মারেন। দল হারায় ব্যর্থ হয় মেহেদি হাসান মিরাজের ৫ উইকেটের দুরন্ত বোলিং।

You might also like!