Breaking News
 
Weather update : তাপপ্রবাহে বিরতি, সপ্তাহজুড়ে বৃষ্টির পূর্বাভাস, ভিজতে পারে কলকাতাসহ দক্ষিণবঙ্গ Suvendu Adhikari : নবান্নে মুখ্যমন্ত্রীর আগমন, গার্ড অফ অনারে শুভেন্দু, স্বাগত জানালেন মুখ্যসচিব ও ডিজি ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর

 

Game

2 years ago

Super Cup 2024 : সুপার কাপ: আজ মোহনবাগানের সামনে হায়দরাবাদ, আত্মবিশ্বাস বাড়াতে জয় চাইছে মোহনবাগান

Hyderabad vs Mohun Bagan (File Picture)
Hyderabad vs Mohun Bagan (File Picture)

 

কলকাতা, ১৪ জানুয়ারি :সুপার কাপ এর আগে বিধ্বস্ত ছিল মোহনবাগান। কোচ পরিবর্তনও করতে হয়েছে। দেখা যাচ্ছে , সুপার কাপের প্রথম ম্যাচে জয় সব বদলে দিয়েছে মোহনবাগান ড্রেসিংরুমের গুমোট ভাবকে। আজ সুপার কাপের দ্বিতীয় ম্যাচে মোহনবাগান খেলতে নামছে হায়দরাবাদ এফসির সঙ্গে। এর আগে ভুবনেশ্বরের ক্যাপিটাল এরিনাতে দিমিত্রি পেত্রাতোস-জেসন কামিংসদের দেখা গেল ভালো মেজাজে। তবে আজকের ম্যাচ তো বটেই এই মুহূর্তে এই ম্যাচের পাশাপাশি সুপার কাপের ডার্বির আবহও শুরু হয়ে গিয়েছে।

তবে সবুজ-মেরুনের অন্তর্বর্তীকালীন কোচ ক্লিফোর্ড মিরান্ডা আপাতত ডার্বি নিয়ে ভাবতে রাজি নন। এ নিয়ে ভাবতে বারণ করে দিয়েছেন ফুটবলারদের। তিনি জানেন, এখনই ডার্বির দিকে ফোকাস করতে গেলে হায়দরাবাদ এফসি ম্যাচে যদি অঘটন ঘটে যায়, তাহলে ডার্বিতে প্রবল চাপে পড়ে যেতে হবে তাঁদের।

অন্যদিকে ভিসা পেয়ে গেছেন মোহনবাগান কোচ আন্তোনিও লোপেজ হাবাস । সোমবার দলের সঙ্গে যোগ দিচ্ছেন তিনি।তবে এবার আইএসএল এ খুব একটা ভালো জায়গায় নেই হায়দ্রাবাদ।একঝাঁক প্রতিশ্রতিমান তরুণদের নিয়ে গড়া এই হায়দরাবাদ এফসি। তবে খুব একটা ভালো কিছু করতে না পারলেও, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সুপার কাপের প্রথম ম্যাচে দারুণ লড়াই করেছিল। কোচ ক্লিফোর্ড বলেছেন, “ওরা খুব ভালো দল। তরুণ ফুটবলার রয়েছে ওদের। আমরা আগের ম্যাচের মানসিকতা নিয়েই নামব। জয় ছাড়া কিছু ভাবছি না।”

You might also like!