Game

3 years ago

Sunil Gavaskar coming to Mohun bagan:পয়লা বৈশাখে মোহনবাগান তাঁবুতে আসছেন গাভাসকার, উদ্বোধন করবেন চুনির নামাঙ্কিত গেটের

Sunil Gavaskar coming to Mohun bagan
Sunil Gavaskar coming to Mohun bagan

 

কলকাতা, ১২ এপ্রিল : কলকাতায় নেই এটিকে মোহনবাগান। কেরলে ব্যস্ত সুপার কাপ খেলতে। এরই মাঝে পয়লা বৈশাখ অর্থাৎ শনিবার মোহনবাগানে হতে চলেছে বার পুজো ও চুনি গোস্বামী নামাঙ্কিত গেটের উদ্বোধন। আইএসএল জয়ী মোহনবাগান ফুটবলাররা অনুষ্ঠানে থাকতে না পারলেও, বার পুজোর জাঁকজমকে কোনও ঘাটতি থাকছে না। ঠিক হয়েছে, এবার মোহনবাগানের বার পুজোয় উপস্থিত থাকবেন স্বয়ং সুনীল মনোহর গাভাসকার। যিনি সেদিন চুনি গোস্বামীর নামাঙ্কিত গেটের উদ্বোধন করবেন।

বর্তমানে আইপিএলে ধারাভাষ্যের কাজে ব্যস্ত আছেন কিংবদন্তি সুনীল গাভাসকার। শুক্রবার তিনি ইডেন গার্ডেন্সে আসবেন কেকেআর - সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের ধারা বিবরণী দিতে। একই সঙ্গে দুটো কাজ তিনি করবেন।শনিবার ম্যাচ শেষে মুম্বই উড়ে যাওয়ার আগে তাঁর হাতে উদ্বোধন হবে মোহনবাগানের চুনি গোস্বামীর নামাঙ্কিত গেট। চুনী গোস্বামীর নামাঙ্কিত সেই গেট উদ্বোধনে উপস্থিত থাকবেন প্রয়াত কিংবদন্তি ফুটবলারের স্ত্রী বাসন্তী গোস্বামীও। রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস আর বাবুল সুপ্রিয়ও থাকবেন উদ্বোধনী অনুষ্ঠানে।


You might also like!