Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

2 years ago

Sunil Chhetri:অবসর নিয়ে মুখ খুললেন সুনীল ছেত্রী

Sunil Chhetri
Sunil Chhetri

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  সাফ কাপের সেমিফাইনালে নামার আগে নিজের অবসর প্রসঙ্গে মুখ খুললেন ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রি। তিনি জানিয়ে দিলেন, আপাতত সেমিফাইনাল তাঁর লক্ষ্য। অবসর তিনি এমন সময়ে নেবেন যে সময় তাঁর মনে হবে দেশকে দেওয়ার মতো তাঁর আর কিছু নেই।

৩৮ বছর বয়সেও দুর্দান্ত ফর্মে রয়েছেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রি। দেশের জার্সিতে ৯২টি গোল করে ফেলেছেন। তবে পরিসংখ্যান নয়, আপাতত তাঁর লক্ষ্য সেমিফাইনাল।

সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে তাঁর অবসরের কথা উঠতেই তিনি বলেন, 'জানি না আমি কবে দেশের হয়ে শেষ ম্যাচ খেলতে নামব। আসলে জীবনে দীর্ঘমেয়াদী নয়, সব সমুয় পরের ম্যাচের আর পরের ১০ দিনের কথা ভাবি। দলের জন্য, দেশের জন্য জতদিন পর্যাপ্ত অনুশীলন, আর পর্যাপ্ত গোল করতে পারব ততদিন খেলা চালিয়ে যাব। যেদিন নিজেকে উপযুক্ত মনে হবে না সেদিন সরে যাব। '

You might also like!