Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

2 years ago

Nick Kyrgios:সারেনি কব্জির চোট, উইম্বলডন থেকে নাম প্রত্যাহার গত বারের রানার্স কিরিয়সের

Nick Kyrgios
Nick Kyrgios

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ঐতিহ্যবাহী উইম্বলডন শুরু হওয়ার মুখেই এল হতাশার খবর। এ বারের উইম্বলডন থেকে সরে দাঁড়ালেন গত বারের রানার্স নিক কিরিয়স! অজি টেনিস তারকা নিক কির্গিওস জানান, কব্জিতে চোটের কারণে তিনি উইম্বলডন থেকে সরে দাঁড়াতে বাধ্য হলেন। উইম্বলডনের পক্ষ থেকে এক বিবৃতিতেও নিকের এই বার্তা তুলে ধরা হয়েছে। তাতে নিক বছরের তৃতীয় গ্র্যান্ড স্লাম ঐতিহ্যশালী উইম্বলডন থেকে তাঁর নাম প্রত্যাহারের করে নিলেন।

সোমবার থেকে শুরু হতে চলা উইম্বলডনের প্রথম রাউন্ডে ডেভিড গফিনের বিরুদ্ধে ম্যাচ ছিল কিরিয়সের। কিন্তু কিরিয়স নাম প্রত্যাহার করে নেওয়ায় না খেলেই দ্বিতীয় রাউন্ডে উঠবেন গফিন। নিজের ইনস্টাগ্রামে কিরিয়স লিখেছেন, ‘‘খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে এ বারের উইম্বলডন থেকে নাম প্রত্যাহার করতে বাধ্য হয়েছি। কব্জিতে অস্ত্রোপচারের পরে সময়ের মধ্যে সুস্থ হওয়ার অনেক চেষ্টা করেছি। কিন্তু পারিনি।’’


You might also like!