Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

2 years ago

Sift Kaur samra: এশিয়ান গেমসে সোনালি দিন, সোনা জিতলেন ভারতের মেয়ে সিফট কৌর সামরা

Sift Kaur Samra (Collected)
Sift Kaur Samra (Collected)

 

হানঝাউ, ২৭ সেপ্টেম্বর : এশিয়ান গেমসে বুধবার সোনালি দিন। শুটিং থেকেই এল দ্বিতীয় সোনা। এবার বিশ্ব রেকর্ড করে সোনা এনে দিলেন সিফট কৌর সামরা। শুটিং থেকে এটাই ভারতের প্রথম ব্যক্তিগত সোনা। আজ হানঝাউয়ে এশিয়ান গেমসের রেকর্ড, এশিয়ান রেকর্ড এবং বিশ্বরেকর্ড চুরমার করে দিলেন সিফট কৌর। ৫০ মিটার থ্রি পজিশন প্রোনের ফাইনালে ৪৬৯.৬ পয়েন্ট স্কোর করেন তিনি।

এই বছরের মে মাসে বাকু বিশ্ব মিটে গ্রেট ব্রিটেনের শুটার সিওনায়েড ম্যাকইনটস এই ইভেন্টেই ৪৬৭ পয়েন্ট করে বিশ্ব রেকর্ড করেছিলেন। সেই রেকর্ড ভেঙে দিলেন সিফট। রুপো পাওয়া চিনের শুটার কুইনজিয়াও জ্যাং থামলেন ৪৬২.৩ পয়েন্টে। আর ৪৫১.৯ পয়েন্ট করে ব্রোঞ্জ পেলেন ভরতের মেয়ে অশি চৌকসে।

You might also like!