Game

3 years ago

IPL 2023 : আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় হয়েছেন স্যাম কুরান

Sam Curran became the most expensive player
Sam Curran became the most expensive player

 

কোচি, ২৩ ডিসেম্বর : ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কুরান আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় হয়েছেন। কুরানকে ১৮.৫০ কোটি টাকায় কিনেছে পঞ্জাব কিংস। এবারের আইসিসি টি-২০ বিশ্বকাপ টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন তিনি। তার ভিত্তিমূল্য রাখা হয়েছিল ২ কোটি টাকা। এর আগে ১৩.২৫ কোটি টাকায় ইংল্যান্ডের হ্যারি ব্রুককে কিনেছিল সানরাইজার্স হায়দরাবাদ।

এর আগে, আইপিএল নিলামের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় হওয়ার রেকর্ডটি ছিল দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ক্রিস মরিসের নামে, যাকে আইপিএল ২০২১ নিলামে রাজস্থান রয়্যালস ১৬.২৫ কোটি টাকায় কিনেছিল।এর পরে রয়েছে  যুবরাজ সিং এর নাম, যাকে ২০১৫ সালে দিল্লি ক্যাপিটালস (দিল্লি ডেয়ারডেভিলস) ১৬ কোটি টাকায় কিনেছিল।

You might also like!