Game

3 years ago

Salman Khan night at Club East Bengal : সলমন খান নাইট নিয়ে মাতোয়ারা ইস্টবেঙ্গল, আগামীকাল থেকে ক্লাবে খুলছে টিকিট কাউন্টার

Salman Khan night at Club East Bengal
Salman Khan night at Club East Bengal

 

কলকাতা, ২৫ এপ্রিল : ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষ উৎযাপন উপলক্ষে সলমন খান একটি মেগা ইভেন্টে অংশ নিতে আসছেন ১৩ মে। তবে তিনি একা নন। সঙ্গে আসছেন বলি পাড়ার আরও একগুচ্ছ অভিনেতা ও অভিনেত্রী। যাদের মধ্যে রয়েছেন জ্যাকলিন ফার্নান্দেজ, সোনাক্ষী সিনহা, প্রভু দেবা, আয়ুষ শর্মা ও কামাল খান সহ আরও অনেকে।

বিশেষ ইভেন্ট সংস্থা ''হোয়াটস দ্য নেম'' এই গোটা অনুষ্ঠানের দায়িত্বে রয়েছে। আর টিকিট বন্টনের দায়িত্বে রয়েছে পেটিএম ইনসাইডার। বলতে গেলে ইস্টবেঙ্গল ক্লাব ও ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত হতে চলেছে এই শো।

সবকিছু ঠিকঠাক চলছে কিনা তা দেখতে কয়েকদিন আগেই ক্লাব তাঁবু পরিদর্শন করে গেছেন ম্যানেজমেন্টের সদস্যরা। এই প্রসঙ্গে লাল-হলুদ কর্তা রূপক সাহা জানিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এনিয়ে আমাদের কথা হয়েছে। তিনি সব রকম ভাবে সাহায্যের আশ্বাস দিয়েছেন।

এদিকে ইভেন্ট ম্যানেজমেন্ট কর্তা রাজদীপ চক্রবর্তী বলেছেন, এই শো টি আমরা আপামর লাল-হলুদ পরিবারের সদস্যদের সুষ্ঠুভাবে উপহার দিতে চাই। এছাড়াও টিকিট সংক্রান্ত বিষয়ে তিনি বলেন, আমরা আগামীকাল থেকেই লাল-হলুদ তাঁবুতে প্রথম টিকিট কাউন্টার খুলছি। যেখানে ৯৯৯ টাকা থেকে শুরু করে একেবারে ২৫ হাজার টাকার টিকিট পাওয়া যাবে।

You might also like!