Game

3 years ago

salman khan Is Coming To East Bengal:শতবর্ষের অনুষ্ঠান মাতাতে ১৩ মে ইস্টবেঙ্গল ক্লাবে আসছেন সলমন খান

salman khaneastbengal
salman khaneastbengal

 

কলকাতা, ৪ এপ্রিল:কিছু দিন আগে থেকেই ক্লাবে সলমন খানের আসার খবর পেয়ে কিছুটা হলেও খুশি সকলে। আইএসএলের ব্যর্থতা ভুলে গিয়ে এবার আনন্দের তোড়জোড় শুরু ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে। আগামী ১৩ মে লাল-হলুদে ক্লাবে পা রাখবেন জনপ্রিয় বলিউড তারকা সলমন খান। সেইমতো সোমবার থেকেই শুরু হয়ে গেল সলমন খান নাইটের প্রস্ততি। ইতিমধ্যেই ইস্টবেঙ্গল ক্লাবের মাঠ পরিদর্শনে আসেন ইভেন্ট ম্যানেজমেন্টের কর্মীরা। কয়েকদিনের মধ্যেই শুরু হয়ে যাবে সমস্ত কাজকর্ম।

উল্লেখ্য, এর আগেও কলকাতা ময়দানে পা রেখেছিলেন বলিউডের ভাইজান। সেবার মহামেডান স্পোর্টিং ক্লাব টেন্টে আসলেও ইস্টবেঙ্গল ক্লাবে আসার সুযোগ হয়নি। তাই সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৩ মে লাল-হলুদ তাঁবুতে আসতে চলেছেন এই বলি তারকা।

তবে এই অনুষ্ঠানে তিনি একা আসছেন না। সলমন খানের পাশাপাশি আসছেন জ্যাকলিন ফার্নান্দেজ, পূজা হেগড়ে ও প্রভু দেওয়ার মতো জনপ্রিয় অভিনেতারা।

উল্লেখ্য এর আগে ইস্টবেঙ্গল ক্লাবের জন্মবার্ষিকীতে এসেছিলেল অক্ষয় কুমার ও সোনাক্ষী সিনহার মতো জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রী। সেবারও সেই অনুষ্ঠান ঘিরে ছিল প্রবল উন্মাদনা।

আর এবার শতবর্ষের অনুষ্ঠানে ভাইজানকে নিয়ে যে আরও অনেকটাই বেশি উন্মাদনা থাকবে তা বলা যেতেই পারে।



You might also like!