Game

2 years ago

ICC test ranking: আইসিসি তালিকায় উঠে এলেন রোহিত ও বিরাট, শীর্ষস্থানে সেই অশ্বিন

ICC test ranking
ICC test ranking

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে দুর্দান্ত শতরানের 'পুরস্কার' পেলেন রোহিত শর্মা (Rohit Sharma)। এক লাফে বিশ্ব ক্রিকেটে আইসিসি-র টেস্ট ব্যাটারদের (ICC test batting ranking) তালিকায় নবম স্থানে উঠে এলেন তিনি। শুধু তিনিই নন, আর এক ভারতীয় তারকা ব্যাটার বিরাট কোহলিও (Virat Kohli) ৭৩৩ পয়েন্ট সংগ্রহ করে চলে এলেন এই তালিকার প্রথম দশজনের খুব কাছে। এই মুহূর্তে তাঁর স্থান ১৪-তম।

অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন এবং ইংল্যান্ডের জো রুট তিন ধাপ এগিয়ে এই মুহূর্তে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন।অন্যদিকে, আইসিসির টেস্ট বোলারদের তালিকাতেও উত্থান হয়েছে ভারতীয়দের। ষষ্ঠস্থানে উঠে এসেছেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। এই তালিকার শীর্ষস্থানে জ্বলজ্বল করছে রবিচন্দ্রন অশ্বিনের নাম।

You might also like!