Game

3 years ago

Rishabh Pant: স্থিতিশীল রয়েছেন ঋষভ পন্থ, ক্রিক্রেটারের সঙ্গে দেখা করার পর বললেন অনিল ও অনুপম

Rishabh Pant
Rishabh Pant

 

দেহরাদূন, ৩১ ডিসেম্বর : স্থিতিশীল রয়েছেন গাড়ি দুর্ঘটনায় আহত ভারতীয় ক্রিক্রেটার ঋষভ পন্থ। শনিবার সকালে ঋষভ পন্থকে দেখতে উত্তরাখণ্ডের দেরাদুনের ম্যাক্স হাসপাতালে আসেন অভিনেতা অনিল কাপুর ও অনুপম খের। ঋষভ ও তাঁর মায়ের সঙ্গে দেখা করেন দুই অভিনেতা। পরে হাসপাতালের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনিল ও অনুপম বলেছেন, "আমরা ঋষভ ও তাঁর মায়ের সঙ্গে দেখা করেছি। তিনি স্থিতিশীল রয়েছেন। তাঁর জন্য প্রার্থনা করুন, যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠে মানুষের কাছে এটাই আমাদের অনুরোধ।"

শুক্রবার ভোরে ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন ঋষভ, এখন তিনি ভালো আছেন বলেই জানা যাচ্ছে। তাঁর শরীরের দু’টি অংশে এমআরআই করা হয়েছে। রিপোর্ট স্বাভাবিক এসেছে। এমনিতে ভালই রয়েছেন ভারতের এই উইকেটকিপার। বড় কোনও বিপদের আশঙ্কা এখনই নেই। এদিকে, ডিডিসিএ ডিরেক্টর শ্যাম শর্মা বলেছেন, দিল্লি ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ডিডিসিএ) একটি টিম ঋষভের স্বাস্থ্য পর্যবেক্ষণের জন্য ম্যাক্স হাসপাতালে যাচ্ছে, প্রয়োজনে আমরা তাঁকে দিল্লিতে নিয়ে আসব। প্লাস্টিক সার্জারির জন্য দিল্লিতে নিয়ে আসারও সম্ভাবনা রয়েছে।

You might also like!