Game

3 years ago

Real Madrid defeat Chelsea: অপ্রতিরোধ্য বেঞ্জেমা, চেলসিকে হারিয়ে রিয়ালের সেমিফাইনাল প্রায় নিশ্চিত

Real's semi-final defeat to Chelsea
Real's semi-final defeat to Chelsea

 

মাদ্রিদ, ১৩ এপ্রিল : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ওঠার পথে এক পা বাড়িয়ে রাখল রিয়াল মাদ্রিদ। কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবেউতে চেলসিকে ২-০ হারাল তারা। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সফলতম দল রিয়াল। লা লিগায় ফর্মে না থাকলেও কী করে যেন চ্যাম্পিয়ন্স লিগে ম্যাচের পর ম্যাচ জিতে যায়। গত শনিবার ভিলারিয়ালের কাছে অপ্রত্যাশিত ২-৩ হেরেছিল মাদ্রিদের দল। তার বিন্দুমাত্র প্রভাব পড়ল না চেলসির বিরুদ্ধে।

বুধবার রাতে শুরুটা ভালো করেছিল কিন্তু চেলসিই। চোট সারিয়ে ফিরে আসা এনগোলো কান্তে মাঝমাঠে একাই শাসন করছিলেন। দুর্দান্ত থ্রু পাস দিয়ে গোলমুখ খুলে দিয়েছিলেন তিনি। কিন্তু গতির অভাবে সুযোগের সদ্ব্যবহার করতে পারলেন না স্ট্রাইকার জোয়াও ফেলিক্স। উল্টে চেলসিকে শাস্তি দিলেন করিম বেঞ্জেমা। এই টুর্নামেন্টে এই নিয়ে ৯০ গোল করে ফেললেন ফরাসি তারকা। তাঁর থেকে এগিয়ে তিনজন, রবার্ট লেওয়ানডস্কি (৯১), লিওনেল মেসি (১২৯) এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (১৪০)। ইংলিশ ক্লাবগুলোর বিরুদ্ধে শেষ ৮ ম্যাচে ১১ গোল করে ফেললেন তিনি।

You might also like!