Game

3 years ago

Ravi Shastri :WTC ফাইনালের জন্য নির্বাচিত ভারতীয় দলকে সেরা বললেন রবি শাস্ত্রী

Ravi Shastri
Ravi Shastri

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচটি খেলা হবে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে। ম্যাচটি অনুষ্ঠিত হবে লন্ডনের ওভাল মাঠে। ৭ থেকে ১১ জুন ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর জন্য দল ঘোষণা করেছে টিম ইন্ডিয়া। এই দলে ফিরেছেন ভারতের অভিজ্ঞ ব্যাটসম্যান অজিঙ্কা রাহানে। গত বছর দক্ষিণ আফ্রিকা সফরের পর বাদ পড়েছিলেন অজিঙ্কা। রাহানে ছাড়াও দলে ফিরেছেন ফাস্ট বোলার শার্দুল ঠাকুরও।

এই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছেন ভারতীয় নির্বাচকরা। প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী এটিকেই ভারের সেরা দল বলে বর্ণনা করেছেন। দল ঘোষণার পর রবি শাস্ত্রী টুইট করে লিখেছেন, ‘সেরা ভারতীয় দল বেছে নেওয়া হয়েছে। নির্বাচক ও টিম ম্যানেজমেন্ট দারুণ কাজ করেছে।’

দলের অধিনায়কত্ব অব্যাহত থাকবেন রোহিত শর্মা। দলে তাঁর সঙ্গে রয়েছেন শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে এবং কেএল রাহুল। বিশেষজ্ঞ উইকেটরক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন কেএস ভরত। ফাস্ট বোলারদের মধ্যে রয়েছন শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, মহম্মদ শামি ও জয়দেব উনাদকাট। একই সঙ্গে স্পিন বিভাগের দায়িত্ব থাকবে রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাদেজার ওপর।

সিনিয়র ব্যাটসম্যান অজিঙ্কা রাহানে, যিনি কিছুদিন ধরে টিম ইন্ডিয়ার বাইরে রয়েছেন, আইপিএল ২০২৩-এ চেন্নাই সুপার কিংসের হয়ে দুর্দান্ত পারফর্ম করছেন। তিনি এখন পর্যন্ত পাঁচ ম্যাচে ৫২.২৫ গড়ে এবং ১৯৯.০৪ স্ট্রাইক রেটে ২০৯ রান করেছেন। শ্রেয়স আইয়ার ইনজুরিতে থাকায় নির্বাচকরা রাহানেকে আইপিএল এবং রঞ্জি ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্সের ভিত্তিতে আরেকটি সুযোগ দিয়েছেন। এদিকে, এখনও পর্যন্ত টেস্ট ক্রিকেটে ছাপ ফেলতে না পারায় সূর্যকুমার যাদব দলে জায়গা পাননি। এরই পাশাপাশি ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহও চোটের জন্য দলে জায়গা পাননি। এমন অবস্থায় রবি শ্ত্রী মনে করেন এটাই সেরা ভারতীয় দল। এর জন্য ভারতীয় দলের টিম ম্যানেজমেন্ট ও দলের নির্বাচক টিমের প্রশংসা করেছে ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী।

WTC ফাইনালের জন্য নির্বাচিত ভারতের ১৫ সদস্যের টেস্ট দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, কেএল রাহুল, কেএস ভরত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট।

You might also like!