Game

3 years ago

Jaydev Unadkat : ২ ওভারে ৫ উইকেট!উনাদকাটের হ্যাটট্রিকে কুপোকাৎ দিল্লি

Jaydev Unadkat
Jaydev Unadkat

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কিছু দিন আগেই ভারতের টেস্ট দলে প্রত্যাবর্তন হয়েছে উনাদকাটের। এক যুগ পর টেস্ট দলে ফিরেছিলেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে সেই ম্যাচ খেলতে নেমে জীবনের প্রথম টেস্ট উইকেটও পান উনাদকাট। সিরিজ শেষে ঘরোয়া ক্রিকেটে যোগ দেন, আর সেখানে ও তার ম্যাজিক অব্যাহৎ রাখলেন উনাদকাট। দিল্লির বিরুদ্ধে খেলতে নেমে নিজের প্রথম ২ ওভারে নিলেন ৫ উইকেট। দিল্লির প্রথম চার ব্যাটারই ফিরে যান শূন্য রানে।  

দিল্লির তরুণ অধিনায়ক যশ ঢুলকে ফিরিয়ে হ্যাটট্রিক করেন উনাদকাট। প্রথম ওভারের তৃতীয় বলে দিল্লির ওপেনার ধ্রুব শোরেকে বোল্ড করেন তিনি। পরের বলে বৈভব রাওয়াল ক্যাচ দেন হার্ভিক দেশাইয়ের হাতে। পঞ্চম বলে এলবিডব্লিউ হন যশ।পরের ওভারে অন্য ওপেনার আয়ুষ বাদোনিকে ফেরান সৌরাষ্ট্রের পেসার চিরাগ জানি। তৃতীয় ওভারে বল করতে এসে উনাদকাট তুলে নেন জন্টি সিধু এবং ললিত যাদবকে। এঁদের মধ্যে শুধু জন্টি ৪ রান করেন। বাকি কেউই রান পাননি। দিল্লির উইকেটরক্ষক লক্ষ্য কুমারকেও ফেরান উনাদকাট। ৬টি উইকেট তুলে নিয়েছেন তিনি। ১৫ ওভার শেষে দিল্লির স্কোর দাড়ায় ৫৩ রানে ৮ উইকেট। 

You might also like!