Breaking News

 

Game

2 years ago

Pep Guardiola:প্রিমিয়ার লিগ: হাল ছেড়ে দিয়েছেন পেপ গার্দিওলা, লিভারপুলকেই চ্যাম্পিয়ন ভাবছেন

Pep Guardiola
Pep Guardiola

 

ম্যাঞ্চেস্টার, ২ এপ্রিল : হাল ছেড়ে দিয়েছেন সিটি কোচ পেপ গার্দিওলা। ম্যাঞ্চেস্টার সিটি নয়, আর্সেনালও নয়, এবার প্রিমিয়ার লিগ জিতবে লিভারপুল, এমনটাই ভাবছেন তিনি। টানা চতুর্থ শিরোপা জয়ের সম্ভাবনা নিয়ে সিটি কোচের অকপট স্বীকারোক্তি, ‘এটা আর আমাদের হাতে নেই। তাছাড়া দুদিন আগে আর্সেনালের সঙ্গে ড্রয়ের পরই আর সে সম্ভবনা নেই সেরকম টাই মনে হয়েছে।'

শীর্ষ তিন দলেরই ২৯টি করে ম্যাচ শেষ। এর মধ্যে ৬৭ পয়েন্ট নিয়ে সবার ওপরে লিভারপুল, দুই পয়েন্ট পেছনে থেকে দুইয়ে আর্সেনাল। আর ৬৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে সর্বশেষ তিন আসরের চ্যাম্পিয়ন সিটি।


You might also like!