Breaking News

 

Game

2 years ago

Champions League:চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে উঠল পেপ গুয়ার্দিওলার দল

Manchester City
Manchester City

 

ম্যানচেস্টার, ৮ নভেম্বর : চ্যাম্পিয়নস লিগের ম্যাচে পুরোটা সময় ইয়াং বয়েজের ওপর ছড়ি ঘোরাল ম্যানচেস্টার সিটি। একপেশে ম্যাচে অনায়াস জয়ে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে জায়গা করে নিল পেপ গুয়ার্দিওলার দল।

ম্যানচেস্টারের ইতিহাদ স্টেডিয়ামে মঙ্গলবার রাতে ‘জি’ গ্রুপের ম্যাচটি ৩-০ গোলে জিতেছে গত আসরের চ্যাম্পিয়নরা।

জোড়া গোল করে ফের সিটির নায়ক আর্লিং হলান্ড। অন্য গোলটি করেন ফিল ফোডেন।প্রথম চার ম্যাচের সবগুলো জিতে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠল সিটি।এর ফলে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে জায়গা করে নিল পেপ গুয়ার্দিওলার দল।


You might also like!