Game

3 years ago

Orange Cap Battle:অরেঞ্জ ক্যাপের হাড্ডাহাড্ডি লড়াই, ঋতুকে টেক্কা দিতে এগোচ্ছেন ওয়ার্নার-বাটলার

Orange Cap battle, Warner-Buttler to ace season
Orange Cap battle, Warner-Buttler to ace season

 

মুম্বই, ৯ এপ্রিল : মরসুমে সবচেয়ে বেশি রান সংগ্রহকারী ব্যাটার পান অরেঞ্জ ক্যাপ। আইপিএলে এখনও পর্যন্ত মোট ১২টি ম্যাচ হয়েছে। ১২টি ম্যাচের পর কমলা টুপি দখলে রেখেছেন চেন্নাই সুপার কিংসের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়। আর কোন প্লেয়াররা রয়েছেন এই অরেঞ্জ ক্যাপের দৌড়ে।

শীর্ষে থাকা চেন্নাই সুপার কিংসের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় এখনও অবধি ৩টি ম্যাচে খেলে করেছেন ১৮৯ রান। সর্বাধিক ৯২ রান।

দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ডেভিড ওয়ার্নার অরেঞ্জ ক্যাপের লড়াইয়ের ২ নম্বরে উঠে এসেছেন। তিনি এখনও পর্যন্ত আইপিএলের ৩টি ম্যাচে খেলে ১৫৮ রান করেছেন।

গত বারের অরেঞ্জ ক্যাপজয়ী রাজস্থান রয়্যালসের জস বাটলার অরেঞ্জ ক্যাপের দৌড়ে তিন নম্বরে উঠে এসেছেন। ৩ ম্যাচে তিনি করেছেন ১৫২ রান।

অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে চার নম্বরে রয়েছেন লখনউ সুপার জায়ান্টসের কাইল মেয়ার্স। এখনও পর্যন্ত আইপিএলে ৩টি ম্যাচে খেলে মোট ১৩৯ রান করেছেন তিনি।

অরেঞ্জ ক্যাপের দৌড়ে ৫ নম্বরে নেমে গিয়েছেন পঞ্জাব কিংসের অধিনায়ক শিখর ধাওয়ান। এখনও পর্যন্ত আইপিএল-১৬-র দু'টি ম্যাচে খেলে শিখর করেছেন ১২৬ রান।

রাজস্থান রয়্যালসের ওপেনার যশস্বী জসওয়াল অরেঞ্জ ক্যাপের দৌড়ে রয়েছেন ৬ নম্বরে। এখনও পর্যন্ত এ বারের আইপিএলে ৩ ম্যাচে খেলে তিনি করেছেন ১২৫ রান।

অরেঞ্জ ক্যাপের দৌড়ে চার নম্বরে থেকে ৮ নম্বরে নেমে গিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। ২ ম্যাচে কোহলি করেছেন এখনও পর্যন্ত মোট ১০৩ রান।

রাজস্থানের শিমরন হেটমায়ার অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে নয় নম্বরে উঠে এসেছেন। এখনও পর্যন্ত ১৬তম আইপিএলে ৩ ম্যাচে খেলে মোট ৯৭ রান করেছেন শিমরন।

অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে ৫ নম্বর থেকে ১০ নম্বরে নেমে গিয়েছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। এখনও অবধি ১৬তম আইপিএলে ৩ ম্যাচে খেলে মোট ৯৭ রান করেছেন সঞ্জু।


You might also like!