Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

2 years ago

Neymar :নেইমারের গোল নেই, সহায়তা নেই, জিততে পারেনি আল হিলাল

Neymar
Neymar

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃআল হিলালের জার্সিতে নেইমারের অভিষেক হয়েছে আগেই। সৌদি প্রো লিগের সেই ম্যাচে বদলি হিসেবে নেমে তেমন কোনো ভূমিকা রাখতে পারেননি নেইমার। আল রিয়াদের বিপক্ষে তাঁর দল অবশ্য জিতেছিল ৬–১ গোলে। 

এরপর এএফসি চ্যাম্পিয়নস লিগেও অভিষেক হয়েছে নেইমারের। নাভবাহোরের বিপক্ষে সেই ম্যাচে আল হিলাল ১–১ গোলে ড্র করেছে। নেইমারের কোনো গোল ছিল না, ছিল না গোলে সহায়তাও। উল্টো একটি হলুদ কার্ড দেখেছিলেন ব্রাজিলিয়ান তারকা। 

আল হিলালের হয়ে আজ নিজের তৃতীয় ম্যাচ খেলতে নেমেছিলেন নেইমার। অবস্থা সেই আগের দুই ম্যাচের মতোই। গোল পাননি, সতীর্থের কোনো গোলে সহায়তাও নেই। তাঁর দলও জিততে পারেনি। এগিয়ে গিয়েও দামাকের মাঠ থেকে ১–১ গোলের ড্র নিয়ে ফিরেছে আল হিলাল।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের ৯ মিনিটেই এগিয়ে যায় আল হিলাল। বাঁ প্রান্ত দিয়ে অসাধারণ এক দৌড়ে দামাকের রক্ষণ এলোমেলো করে দিয়ে বক্সের মধ্যে বল ফেলেন কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে জয়সূচক গোল করা সালেম আল দাওসারি।

বক্সের মধ্যে সেই বল পেয়ে যান আল হিলালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যালকম। এ বছরই জেনিত সেন্ট পিটার্সবার্গ থেকে আল হিলালে নাম লেখানো ম্যালকম ঠাণ্ডা মাথার ফিনিশিংয়ে দলকে এগিয়ে দেন।

দ্বিতীয়ার্ধেও একের পর এক আক্রমণ করে গেছে আল হিলাল। কিন্তু খেলার ধারার বিপরীতে গোল খেয়ে বসে তারাই। অসাধারণ এক ফ্রি–কিক থেকে ৬৮ মিনিটে দামাককে সমতায় ফেরানো গোলটি করেন রোমনিয়ান ফুটবলার নিকোলা স্তানচিউ।


You might also like!