Game

3 years ago

Neeraj Chopra: স্বপ্নের দৌড় অব্যাহত নীরজ চোপড়ার, এবার পিছনে ফেললেন উসেইন বোল্টকে

Neeraj Chopra's dream run continues, this time overtaking Usain Bolt
Neeraj Chopra's dream run continues, this time overtaking Usain Bolt

 

নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর: অলিম্পিকে সোনাজয়ী নীরজ চোপড়ার মুকুটে জুড়ল আরও একটি পালক। ভারতীয় তারকা জ্যাভলিন থ্রোয়ার এবার টপকে গেলেন বিশ্বের দ্রুততম ব্যক্তি উসেইন বোল্টকে! ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নয়, মাঠের বাইরের লড়াইয়ে নয়া রেকর্ডের মালিক হয়েছেন নীরজ। বিশ্ব অ্যাথলেটিক্সের তরফে জানানো হয়েছে যে তাদের হাতে ইউনিসেপ্টা নামের একটি মিডিয়া বিশ্লেষক সংস্থার রিপোর্ট এসে পৌঁছেছে। সেখানেই দেখা যাচ্ছে, ২০২২ সালে ৮১২টি আর্টিক্যাল লেখা হয়েছে নীরজকে নিয়ে। সেখানে অনেকটাই পিছিয়ে জামাইকান তারকা বোল্ট। ৫৭৪টি আর্টিক্যালে ফুটে উঠেছেন থান্ডার বোল্টের কীর্তি। বিশ্ব অ্যাথলেটিক্সের প্রেসিডেন্ট জানান, প্রথমবার এই তালিকার শীর্ষস্থান খোয়ালেন জামাইকার স্প্রিন্টার। তবে বিষয়টি ক্রীড়া জগৎকে নতুন করে উৎসাহ দেবে। বোল্টকেও যে টেক্কা দেওয়া যায়, এটা তারই প্রমাণ।

টোকিও অলিম্পিকে দীর্ঘ ১৯ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পদক ঘরে তোলেন নীরজ। অঞ্জু ববি জর্জের পর দ্বিতীয় ভারতীয় এবং প্রথম ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট হিসেবে এই মঞ্চে দেশকে রুপো এনে দেন নীরজ।

You might also like!