Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Game

2 years ago

MS Dhoni : ধোনির বিরুদ্ধে মানহানির মামলা, পুরোটাই ভিত্তিহীণ, দিল্লি হাইকোর্টে জানালেন ক্যাপ্টেন কুল

MS Dhoni
MS Dhoni

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন তাঁর দুই প্রাক্তন ব্যবসায়িক সঙ্গী বা বন্ধু । এবার তার জবাব দিলেন ধোনি । ২৯ জানুয়ারি দিল্লি হাইকোর্টে ছিল এই মামলার শুনানি । সেখানেই ভারতের প্রাক্তন অধিনায়ক জানান, তাঁর বিরুদ্ধে আদালতে যে মানহানির মামলা করা হয়েছে, তা ভিত্তিহীণ ।

দিল্লি হাইকোর্টকে ধোনির আইনজীবী জানিয়েছেন, মানহানির মামলাটি রক্ষণাবেক্ষণযোগ্য নয় । কারণ, ব্যবসায়ী বন্ধুদের বিরুদ্ধে সমস্ত অভিযোগের ঘটনা রাঁচিতেই ঘটেছে । আইনজীবী মারফৎ ধোনি জানিয়েছেন, রাঁচী কোর্টে অভিযোগকারীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে । আদালত এই বিষয়ে কোনও অন্তর্বর্তীকালীন রায় দিতে রাজি নয় । ধোনির দাবি, অভিযোগের পক্ষে কোনও কাগজপত্র পাননি তিনি । দিল্লি হাইকোর্টের নির্দেশ, অভিযোগকারীদের তিন দিনের মধ্যে ধোনিকে সমস্ত কাগজপত্র দিতে হবে ।


You might also like!