Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Game

2 years ago

Mary Kom: অবসর নেওয়ার গুঞ্জন খারিজ করলেন মেরি কম, জানালেন এখনও খেলাধুলার প্রতি ক্ষুধা রয়েছে

Mary Kom (File Picture)
Mary Kom (File Picture)

 

নয়াদিল্লি, ২৫ জানুয়ারি: বক্সার মেরি কম অবসর নেননি। ছ’বারের বিশ্বচ্যাম্পিয়ন এবং ২০১২ সালের অলিম্পিকে পদকজয়ী মেরি কম বৃহস্পতিবার নিজেই তা জানিয়েছেন। অবসর নেওয়ার গুঞ্জন খারিজ করে মেরি কম জানিয়েছেন, এখনও খেলাধুলার প্রতি তাঁর ক্ষুধা রয়েছে। তিনি নিজের ফিটনেসের দিকেই মনোনিবেশ করছেন, আর যখনই অবসরের ঘোষণা করবেন, তখন সবাইকে তা জানাবেন। বুধবারই শোনা যায়, মেরি কম নাকি ঘোষণা করেছেন তিনি অবসর নিচ্ছেন।

এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার বক্সিং চ্যাম্পিয়ন মেরি কম জানিয়েছেন, "আমি এখনও অবসর ঘোষণা করিনি, আমাকে ভুল উদ্ধৃত করা হয়েছে। যখনই আমি এই ঘোষণা করব, তখনই আমি ব্যক্তিগতভাবে মিডিয়ার সামনে আসব। আমি কিছু মিডিয়া রিপোর্ট দেখেছি, বলা হচ্ছে আমি অবসর ঘোষণা করেছি, কিন্তু তা সত্য নয়। আমি ২৪ জানুয়ারি ডিব্রুগড়ে একটি স্কুলের অনুষ্ঠানে যোগদান করেছিলাম, যেখানে আমি বাচ্চাদের অনুপ্রাণিত করছিলাম এবং আমি বলেছিলাম 'আমার এখনও খেলাধুলার প্রতি ক্ষুধা আছে। কিন্তু অলিম্পিকে বয়স সীমা আমাকে অংশগ্রহণ করতে দেয় না, যদিও আমি আমার খেলা চালিয়ে যেতে চাই।' আমি এখনও আমার ফিটনেসের দিকে মনোনিবেশ করছি এবং যখনই অবসরের ঘোষণা করব তখন সবাইকে জানাব।"

মেরি বক্সিং ইতিহাসে প্রথম মহিলা বক্সার যিনি ছ’বার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন। পাঁচ বারের এশিয়ান চ্যাম্পিয়নও হয়েছেন। তিনিই প্রথম ভারতীয় মহিলা বক্সার যিনি ২০১৪ সালে এশিয়ান গেমসে স্বর্ণপদক জিতেছিলেন। ২০১৬ সালে তৎকালীন ভারতীয় রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় তাঁকে রাজ্যসভার সদস্য হিসেবে মনোনীত করেন। ২০০৩ সালে অর্জুন পুরষ্কার, ২০০৬-এ পদ্মশ্রী, ২০১৩-এ পদ্মভূষণ এবং ২০২০ সালে পদ্মবিভূষণে সম্মানিত করা হয় মেরিকে।


You might also like!