Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

2 years ago

Martínez pays tribute to Maradona:মারাদোনার মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য, শ্রীভূমিতে হুডখোলা জিপে ঘুরলেন মার্টিনেজ

Martínez drove around in an open-top jeep in Sribhumi, a tribute to Maradona's statue
Martínez drove around in an open-top jeep in Sribhumi, a tribute to Maradona's statue

 

কলকাতা, ৫ জুলাই : বিশ্বকাপার এমিলিয়ানো মার্টিনেজ জ্বরে কাবু গোটা কলকাতা! দিন দুই আগে কলকাতায় এসেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। স্বাভাবিকভাবেই মেসির সতীর্থকে দেখার জন্য ফুটবল প্রেমীদের মধ্যে হুড়োহুড়ি চলছে। বুধবার ডিবুর কলকাতা পরিক্রমা শেষ। সকাল সকাল তিনি পৌঁছে যান কলকাতার শ্রীভূমি ক্লাবে।

শেষ দিনে তার কর্মসূচির মধ‍্যে ছিল, বাইপাসের ধারে দিয়েগো মারাদোনার মূর্তিতে শ্রদ্ধা জানিয়েছেন আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। শ্রীভূমিতে মন্ত্রী সুজিত বসুর সঙ্গে হুডখোলা জিপে ঘোরেন এমি। ডিবুকে দেখতে সকাল সকাল শ্রীভূমিতে পৌঁছে গিয়েছিলেন অসংখ্য ফুটবলপ্রেমী মানুষ। ভক্তদের অটোগ্রাফও দিয়েছেন ডিবু। এরপর তাঁকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। সেই সঙ্গে শ্রীভূমি ক্লাবের পক্ষ থেকে মার্টিনেজকে সোনার গ্লাভস দিয়ে সংবর্ধনা জানানো হয়। বিশ্বকাপে গোল্ডেন গ্লাভস জেতার পর তিনি যে অশ্লীল পোজ দিয়েছিলেন সেই বিতর্কিত পোজও দিয়েছেন আজ।


You might also like!