Game

3 years ago

Man City beat Bayern: বায়ার্নকে ৩-০ হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে এক পা এগোল ম্যান সিটি

Man City beat Bayern 3-0 goals
Man City beat Bayern 3-0 goals

 

ম্যাঞ্চেস্টার, ১২ এপ্রিল : মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখকে ৩-০ গোলে হারাল ম্যান সিটি। গতকাল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দুটো ম্যাচ ছিল। একদিকে বেনফিকা বনাম ইন্টার ম্যাচে ইন্টার জিতেছে ২-০ গোলে। আর ম্যাচে ৩-০ গোলে জিতল গুয়ার্দিওলার দল।

মেসি-রোনাল্ডো যুগ প্রায় শেষ। সামনে রয়েছে এমবাপে-হালান্ড যুগ। আগামী অন্তত একটা দশক এই দুই খেলোয়াড় ফুটবল বিশ্ব শাসন করবে। গোল করার যাবতীয় রেকর্ড তছনছ করে দিতে পারেন হালান্ড। ধ্বংসলীলা ইতিমধ্যেই শুরু হয়েছে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এ মরশুমে এখনও পর্যন্ত ৪৫টি গোল করেছেন নরওয়ের স্ট্রাইকার। ইংলিশ লিগে খেলা কোনও ফুটবলারের আজ পর্যন্ত এই রেকর্ড নেই। প্রিমিয়ার লিগে এক মরশুমে মহম্মদ সালাহর ৩২ গোলের রেকর্ড পরের সপ্তাহেই ভেঙে দিতে পারেন হালান্ড।

আরবের ধনকুবের শেখ মনসুর মালিকানা নেওয়ার পরেই বদলে গিয়েছে ম্যাঞ্চেস্টার সিটির। এক সময়ের মধ্যম মানের ফুটবল ক্লাব এখন ইংল্যান্ডের সেরা ক্লাব, ইউরোপের অন্যতম সেরা। আর তেমনি রয়েছে ম্যানেজার পেপ গুয়ার্দিওলার মগজাস্ত্র। ইংলিশ ফুটবলের যাবতীয় ট্রফি একাধিকবার করে জিতেছেন তিনি। কিন্তু জেতা হয়নি ইউরোপীয় ক্লাব ফুটবলের চ্যাম্পিয়ন্স লিগ। বার বার লক্ষ্যের কাছে গিয়েও ফিরে আসতে হয়েছে গুয়ার্দিওলা এবং ম্যান সিটিকে।

You might also like!