Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

2 years ago

Neeraj Chopra:জাকার্তার মতো হানঝাউতেও সাফল্য চান নীরজ চোপড়া

Neeraj Chopra
Neeraj Chopra

 

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর : বছর পাঁচেক আগের জাকার্তা এশিয়ান মতো হানঝাউতেও সাফল্য চান ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া। জাকার্তার এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন নীরজ। সোনা জিতে বেশ শোরগোল ফেলে দিয়েছিলেন নীরজ। সেবার তিনি অলিম্পিক পদক কিংবা বিশ্ব চ্যাম্পিয়নশিপের পদক পাননি। হানঝাউ এশিয়ান গেমসে ৪ অক্টোবর অ্যাকশনে দেখা যাবে বিশ্ব চ্যাম্পিয়ন নীরজ চোপড়াকে।

জাকার্তা গেমসে ৮৮.০৬ মিটার থ্রো করে জাতীয় রেকর্ড গড়ে সোনা জিতেছিলেন নীরজ। জাকার্তার রিপ্লে হানঝাউতে করতে চান নীরজ। এই গেমসই চলতি বছরে তার শেষ ইভেন্ট। ইউজিনে ডায়মন্ড লিগে দ্বিতীয় হয়ে নীরজ জানিয়েছিলেন, সামনের এশিয়ান গেমসকে তিনি ফোকাস করতে চান এবং চলতি বছরে তার লক্ষ্য ৯০ মিটার। এখনও তার লক্ষ্য পূরণ হয়নি। ফলে হানঝাউ এশিয়াডে নীরজ সেই ৯০ মিটারের লক্ষ্যভেদ করতে পারেন কিনা সেদিকেই নজর থাকবে অনুরাগীদের।


You might also like!