Game

3 years ago

Frank Lampard: ফের চেলসির দায়িত্ব ফ্রাঙ্ক ল্যাম্পার্ডকে

Frank Lampard:
Frank Lampard:

 

লন্ডন, ৬ এপ্রিল : ফ্রাঙ্ক ল্যাম্পার্ড এক সময় ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা ক্লাব চেলসির তারকা ফুটবলারহিসেবে পরিচিত ছিলেন। ঐতিহ্যশালী ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাও ছিলেন তিনি। তবে প্রফেশনাল ফুটবলকে বিদায় জানানোর পর প্রশিক্ষক হিসেবে নিজেকে যুক্ত রাখতে পারেননি স্টামফোর্ড ব্রিজের এই ক্লাবটির সাফল্যের সঙ্গে।

২০১৯ সালে দায়িত্ব নিয়ে ৮৪টি ম্যাচে চেলসির হটসিটে বসেছিলেন ল্যাম্পার্ড। কিন্তু ২০২১ সালে দলের খারাপ পারফম্যান্সের জন্য খাঁড়া নেমে আসে তাঁর কপালে। ফলে দায়িত্ব ছাড়তে হয় তাঁকে।

এবার আবার সেই ল্যাম্পার্ডের ওপরই ভরসা রাখতে চলেছেন চেলসি ক্লাব কর্তৃপক্ষ। তবে এবার তাঁর দায়িত্ব পড়বে পরামর্শদাতা কোচ হিসেবে। উল্লেখ্য, ২০২১ সালে চেলসি থেকে বরখাস্ত হওয়ার ল্যাম্পার্ড দায়িত্ব নিয়েছিলেন এভারটনের। ২০২২ সালের প্রথম মাস অবধি সেই দায়িত্ব পালন করেছেন ল্যাম্পার্ড। আবার তিনি ফিরছেন ফুটবলার হিসেবে যে ক্লাবের হয়ে সুনাম অর্জন করেছিলেন সেই ক্লাবের তাঁবুতে।


You might also like!