Game

2 years ago

Lakshya Sen: জাপান ওপেনে ইতিহাস গড়তে পারলেন না লক্ষ্য, সেমিফাইনালেই বিদায়

Lakshya Sen (File Picture)
Lakshya Sen (File Picture)

 

টোকিও, ২৯ জুলাই : চলতি বছরে পর পর ব্যাডমিন্টন ওয়ার্ল্ড টুরের তিনটি টুর্নামেন্টের ফাইনালে উঠলেন লক্ষ্য সেন। তার মধ্যে কানাডা ওপেন জয়। ইউএস ওপেন এবং আর এই জাপান ওপেনের শেষ চারেই লক্ষ্যর লক্ষ্য ভ্রষ্ট হল। জাপান ওপেনের সেমিফাইনাল হেরে গিয়ে ভারতীয় এই তারকা শাটলারের পদক পাওয়ার স্বপ্নভঙ্গ হল। ইতিহাস গড়তে পারলেন না লক্ষ্য।

বিশ্ব ব়্যাঙ্কিংয়ের ৯ নম্বরে থাকা এবং এশিয়ান গেমস চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়ার জোনাথন ক্রিস্টির কাছে হেরে জাপান থেকে খালি হাতে ফিরতে হচ্ছে লক্ষ্য সেনকে। ২১-১৫,২১-১৩ ও ১৬-২১ ব্যবধানে হারেন এই ভারতীয় শাটলার। উল্লেখ্য, এর আগে এই দুই তারকার ২বার সাক্ষাৎকার হয়েছিল। তাতে দু’জনই এক বার করে জিতেছিলেন। এ বার জোনাথন ছাপিয়ে গেলেন লক্ষ্যকে।

You might also like!