Game

3 years ago

Kohli will play in the green jersey:আজ 'মহৎ' উদ্দেশ্যে সবুজ জার্সি পরে খেলবেন কোহলিরা

Virat Kohli Indian cricketer
Virat Kohli Indian cricketer

 

বেঙ্গালুরু, ২৩ এপ্রিল : আজ রবিবার আইপিএলে নিজেদের সপ্তম ম্যাচে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে ফ্যাফ ডু প্লেসি-কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। বিকেল ৪টায় হবে ম্যাচটি। এই ম্যাচে সবুজ জার্সি পরে মাঠে নামবে কোহলি, ডু প্লেসিরা।

তাঁদের এ উদ্যোগের পেছনে ‘মহৎ’ একটি উদ্দেশ্য আছে।

কোহলিদের সবুজ জার্সি পরার আসল কারণ পরিবেশ সচেতনতা থেকে এসেছে। সবুজ জার্সি পরে সবুজায়নের বার্তা দিয়েছেন বিরাট কোহলিরা। গাছ না কেটে ভক্তদের মধ্যে পৃথিবীকে বাঁচানোর সচেতনতা তৈরি করাই তাঁদের লক্ষ্য।

এর আগেও সবুজ জার্সি পরে খেলেছে বিরাট কোহলিরা, প্রতি আসরে অন্তত এক ম্যাচে হলেও সবুজ জার্সিতে খেলে বেঙ্গালুরু। এ জার্সি আকর্ষণীয়, গ্ল্যামারাস হলেও কোহলিদের জন্য তা খুবই অপয়া। সবুজ জার্সিতে তাঁরা এখনও কোনো ম্যাচে জিততে পারেনি। যদিও ভক্তরা আশা করছেন, ডু প্লেসির অধীনে সেই ইতিহাস বদলাবে বেঙ্গালুরু।


You might also like!