Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Game

2 years ago

Jaspreet Bumrah: ইংরেজ ক্রিকেটারকে ধাক্কা দেওয়ায় শাস্তি পেতে হল যশপ্রীত বুমরাকে

Jaspreet Bumrah
Jaspreet Bumrah

 

দুবাই, ২৯ জানুয়ারি : মাঠের মধ্যে ইংরেজ ক্রিকেটার ওলি পোপকে ধাক্কা দেওয়ায় জন্য শাস্তি পেতে হল যশপ্রীত বুমরাকে। তাঁর পয়েন্ট কেটে নেওয়া হয়েছে, সেই সঙ্গে বুমরাকে সতর্কও করেছে আইসিসি। যদিও বেন স্টোকরা এই নিয়ে কোনও অভিযোগ জানায়নি। তবে বেন স্টোকরা অভিযোগ না করলেও, বিষয়টি ভাল চোখে দেখেননি মাঠের দুই আম্পায়ার পল রাইফেল ও ক্রেস গ্যাফেনি। তাঁদের মনে হয়েছে, ইচ্ছাকৃত ভাবে পোপকে ধাক্কা দিয়েছেন বুমরা। তাঁরা বিষয়টি তৃতীয় আম্পায়ার মারেস এরাসমাস ও চতুর্থ রেফারি রোহন পণ্ডিতকে জানান। তাঁরা রিপোর্টে এই ঘটনার উল্লেখ করেন। তার পরেই শাস্তি পেতে হয় বুমরাকে।

আইসিসি একটি বিবৃতিতে জানিয়েছে, বুমরাকে একটি ডি-মেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। অর্থাৎ এক পয়েন্ট কেটে নেয়া হয়েছে, সঙ্গে সতর্কও করা হয়েছে। এই সতর্কতা থাকছে দু’বছরের জন্য। অর্থাৎ, আগামী দু’বছরের মধ্যে যদি একই ধরনের কোনও অপরাধ করেন বুমরা, তা হলে তাকে কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে। বুমরাকে বিষয়টি জানানো হলে বুমরা নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন। তাই তাঁকে শুনানিতে ডাকা হয়নি।


You might also like!