Game

3 years ago

Jason Roy replaced Shakib Al Hasan: শাকিব আল হাসানের পরিবর্ত ঘোষণা করল কলকাতা নাইট রাইডার্স

Jason Roy
Jason Roy

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চলতি আইপিএলে পাওয়া যাবে না বাংলা দেশের অধিনায়ক শাকিব আল হাসানকে সে কথা আগেই জানা গিয়েছিল। প্রসঙ্গত,  বাংলাদেশ ক্রিকেট বোর্ড শাকিবকে ছাড়তে চায়নি। আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলছেন তিনি।দেশের হয়ে তাঁকে খেলাতে চেয়েছে বোর্ড। শাকিবও দেশের হয়েই খেলতে চেয়েছেন। সেই কারণে কলকাতা তাঁকে ছেড়ে দিয়ে অন্য বিদেশি নেওয়ার সিদ্ধান্ত নেয়।

উল্লেঝ্য, ২০১২ এবং ২০১৪ সালে আইপিএল জিতেছিল কলকাতা। সে বার দলে ছিলেন শাকিব। সেই কারণে তাঁকে সই করানোর পর থেকেই শাকিবকে রেখে প্রচার করছিল কলকাতা। ফেসবুক এবং টুইটারে কভার ছবিতে এখনও শাকিবকে রেখে দিয়েছে তারা। কিন্তু শেষ পর্যন্ত তাঁর জায়গায় পরিবর্ত ক্রিকেটার নিয়ে নিল কেকেআর।

বাংলাদেশের অলরাউন্ডারের বদলে ইংল্যান্ডের ওপেনার জেসন রয়কে সই করাল কেকেআর। ২ কোটি ৮০ লক্ষ টাকা খরচ করে এই ব্রিটিশ ওপেনার কে নিল কলকাতা। জেসন দুর্দান্ত ছন্দে রয়েছেন। পাকিস্তান সুপার লিগে রান পেয়েছেন তিনি।

তবে জেসনকে নেওয়া নিয়ে প্রশ্ন উঠছে সকলের মনে, অলরাউন্ডার শাকিবের বদলে কেন ওপেনার নিল কেকেআর? কেকেআরে ইতিমধ্যেই রহমনউল্লাহ গুরবাজ ও  লিটন দাস রয়েছেন যারা একাধারে ওপেনার সাথে উইকেৎ রক্ষক ও। তবে কী জেসনকে নিয়ে নিজেদের ব্যাটিংকে আরো শক্তিশালী করতে চাইছে। 


You might also like!