Breaking News
 
TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের Surya Kant insult: এজলাসেই প্রধান বিচারপতিকে ‘অযোগ্য’ আক্রমণ! বিতর্কিত আইনজীবীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের SFI-ABVP Clash: বাম বনাম এবিভিপি, বইপাড়ায় ধুন্ধুমার! বিমান বসুকে লক্ষ্য করে স্লোগান, পালটা জবাব প্রবীণ নেতার CM Suvendu Adhikari: ‘খাবার ঠিকমতো পাচ্ছ তো?’ আদিবাসী হস্টেলের পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন ঘিরে চর্চা Kulgam Encounter: ‘আল্লার সঙ্গে দেখা করতে যাচ্ছি’, শেষ ফোনে কী বলেছিল লতিফ? মসজিদের ভিতরেই কীভাবে চালাল অভিযান? TMC | শাহজাহানের ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ, সন্দেশখালিতে গ্রেপ্তার ঘিরে চাঞ্চল্য

 

James Rodríguez Retires: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ২০১৪ বিশ্বকাপের নায়ক ও কলম্বিয়ার ইতিহাসের সেরা ফুটবলার হামেস রদ্রিগেস

Colombia’s James
Colombia’s James

 

কলকাতা, ১৬ সেপ্টেম্বর : আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন ২০১৪ বিশ্বকাপের নায়ক ও কলম্বিয়ার ইতিহাসের সেরা ফুটবলারদের একজন হামেস রদ্রিগেস। দেশের হয়ে আর দেখা যাবে না তাঁকে। সামাজিক মাধ্যমে মঙ্গলবার বিদায়ের ঘোষণা দেন ৩৫ বছর বয়সী এই তারকা। “আজ আমি আপনাদের সঙ্গে কথা বলতে চাই হৃদয় থেকে। বহু বছর, অনেক ম্যাচ, আনন্দ এবং কঠিন মুহূর্তের পর, আমার জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় শেষ করার সময় এসেছে। কলম্বিয়ার জাতীয় দল সরে আসার সিদ্ধান্ত আমি নিয়েছি।”

১৯ বছর বয়সে ২০১১ সালে জাতীয় দলে প্রথম খেলেন তিনি। অভিষেক ম্যাচেই বলিভিয়ার বিপক্ষে গোল করে তিনি ম্যান অব দা ম্যাচ হন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। দ্রুতই দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন তিনি। ক্লাব ফুটবল ও দেশের হয়ে কখনও অ্যাটাকিং মিডফিল্ডার, আবার কখনও উইঙ্গার হিসেবে খেলতে দেখা গেছে তাঁকে।

২০১৮ ও ২০২৬ বিশ্বকাপও খেলেন তিনি। ২০২২ বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি কলম্বিয়া। তার নেতৃত্বে ২০২৪ কোপা আমেরিকায় ফাইনালে ওঠে কলম্বিয়া। সেখানে তারা হেরে যায় আর্জেন্টিনার কাছে। গত ৭ জুলাই বিশ্বকাপের শেষ ষোলোয় সুইজারল্যান্ডের বিপক্ষে টাইব্রেকারের হারের ম্যাচটিই হচ্ছে তার শেষ আন্তর্জাতিক ম্যাচ। সব মিলিয়ে ১৩১ ম্যাচ খেলেছেন দেশের জার্সিতে, কলম্বিয়ার হয়ে যেটি রেকর্ড। তার ৩১ গোল দেশের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ, ৪৩ অ্যাসিস্ট দেশের ইতিহাসের সর্বোচ্চ।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…