Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Game

2 years ago

MS Dhoni : ধোনির তৈরি হতে সময় লাগে ১ ঘণ্টা ১০ মিনিট! কেন ? খোলসা করলেন নিজেই

MS Dhoni
MS Dhoni

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক মহেন্দ্র সিং ধোনির । তখন থেকেই তাঁর লং হেয়ারস্টাইলের ফ্যান তাঁর অনুরাগীরা । কিন্তু, সেই লম্বা চুল নিয়েই বড় সমস্যায় পড়ে গিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি । মাঝে চুল কেটে ফেললেও, এখন আবার নতুন করে লম্বা চুল রাখতে শুরু করেছেন । কিন্তু, জানেন, এই চুলের জন্য তৈরি হতে তাঁর কত সময় লাগে ? কী ভাবছেন ? ১০ মিনিটি, ২০ মিনিট খুব বেশি হলে আধ ঘণ্টা নিশ্চয় ? না, ধোনি বলছেন, এখন তাঁর তৈরি হতে সময় লাগে ১ ঘণ্টা ১০ মিনিট । বিষয়টা নিয়ে রীতিমতো বিরক্তি প্রকাশ করেছেন ক্যাপ্টেন কুল ।

সম্প্রতি একটি অনুষ্ঠানে ধোনি বলেন,'আগে যখন বিজ্ঞাপনের শুটে যেতাম, চুল, মেকআপ সবকিছু নিয়ে সাধারণত ২০ মিনিটের মধ্যে রেডি হয়ে যেতাম । আর এখন লাগে ১ ঘণ্টা ৫ মিনিট, ১ ঘণ্টা ১০ মিনিট । এটা একটু বিরক্তিকর । কিন্তু, ভক্তরা তাঁকে এই হেয়ারস্টাইলে দেখতে পছন্দ করছেন । তাই, চুল রাখছেন ।' তবে ধোনি এও জানিয়েছেন, যদি কোনও দিন ঘুম থেকে উঠে তাঁর মনে হয় যে আর নয়, তাহলে সেই দিনই চুল কেটে ফেলার সিদ্ধান্ত নিয়ে ফেলবেন ।

ভক্তরা মনে করছেন, ২০২৪ সালের আইপিএল খেলে অবসর গ্রহণ করবেন মহেন্দ্র সিং ধোনি । তাই ১৯ বছর আগে যেমন লম্বা চুলেই কেরিয়্যার শুরু করেছিলেন, শেষটাও করবেন ওই একই হেয়ারস্টাইলে । তাই হয়তো এখন লং হেয়ারস্টাইল রাখছেন । উল্লেখ্য, মাস দুয়েক আগের থেকেই লম্বা চুল রাখা শুরু করেছেন ধোনি । একটি বিজ্ঞাপনের জন্য ধোনির এই নতুন লুক বলে জানা গিয়েছিল।


You might also like!