Breaking News

 

Game

2 years ago

IPL 2024: নির্বাচন মিটলেই ভারতের মাটিতে আইপিএল, জানালেন চেয়ারম্যান

IPL 2024
IPL 2024

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জল্পনার অবসান। বিদেশে নয়, দেশের মাটিতেই হবে আইপিএলের ম্যাচ। শনিবার লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরেই এই কথা ঘোষণা করলেন আইপিএল গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান অরুণ ধুমাল।

প্রাথমিক ভাবে আইপিএলের প্রথম দু'সপ্তাহের সূচি প্রকাশ করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু লোকসভা নির্বাচনের কারণে বাকি সূচি ঠিক করা সম্ভব হচ্ছিল না। মনে করা হচ্ছিল বিদেশের মাটিতে আয়োজন করা হতে পারে আইপিএলের বাকি অংশ।অবশেষে লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই সেই জট কাটল। আইপিএলের বাকি অংশও ভারতেই হবে। বাকি সূচি দ্রুতই ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে।

You might also like!