Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

2 years ago

Lionel Messi: ফিভার মেসিতে কাবু আমেরিকা! প্রথম খেতাব জয়ের আশায় ইন্টার মায়ামি

Lionel Messi (File Picture)
Lionel Messi (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রথম খেতাব জয়ের স্বপ্নে বুঁদ ইন্টার মায়ামি। আগমি রবিবার লিগস কাপের ফাইনালে খেলতে নামবেন  লিয়োনেল  মেসিরা। উল্লেখ্য এই প্রথম কোনও প্রতিযোগিতার ফাইনাল খেলতে নামবে ইন্টার মায়ামি। একে ইন্টার মায়ামির প্রথম ফাইনাল। দ্বিতীয় মেসির জনপ্রিয়তা। সব মিলিয়ে রবিবারের ম্যাচের টিকিটের দাম প্রায় গগনচুম্বি। 

এখনও পর্যন্ত ইন্টার মায়ামি কোনও খেতাব জিততে পারেনি। ক্লাবের সদস্য, সমর্থকদের আশা মেসি ক্লাবকে প্রথম ট্রফি দেবেন রবিবার। আমেরিকার ফুটবলপ্রেমীরা চাইছেন, মাঠে থেকে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে। ফাইনালের টিকিটের সর্বনিম্ন দাম ৪৮৪.৪৫ ডলার বা ৪০ হাজার টাকার বেশি। সর্বোচ্চ মূল্যের টিকিটের দাম পৌঁছেছে ১২,০৭৫ ডলার বা ১০ লাখ টাকার বেশি। একটি ফুটবল ম্যাচের টিকিটের এই দাম অবাক করেছে আয়োজকদের।

ক্লাব সদস্যদের জন্য টিকিট বিক্রি করা হয়েছে বুধবার দুপুর ২টো পর্যন্ত। তার পর সাধারণ ফুটবলপ্রেমীদের জন্য তার পর টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিটের চাহিদা দেখে বিস্মিত আমেরিকার ফুটবল কর্তারা। ফুটবল ঘিরে উন্মাদনা এই পর্যায় পৌঁছতে পারে, তা ভাবতে পারেননি তাঁরা।

রবিবারের ফাইনাল হবে জিয়োডিস পার্ক স্টেডিয়ামে। ৩০ হাজার দর্শকাসনের এই স্টেডিয়ামের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। তবু একটা টিকিটের আশায় বহু মানুষ ফোন করছেন বিক্রেতাদের।

ইন্টার মায়ামির হয়ে এখনও পর্যন্ত ছ’টি ম্যাচ খেলে ন’টি গোল করেছেন মেসি। দারুণ ফর্মে রয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক। ইন্টার মায়ামির সমর্থকদের আশা ফাইনালে তিনিই হতে চলেছেন ত্রাতা। 

You might also like!