Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

2 years ago

Rameshbabu Praggnanandhaa: আশাভঙ্গ প্রজ্ঞার!খেতাব থেকে এক ধাপ আগে থামতে হল রমেশবাবু প্রজ্ঞানন্দ

Rameshbabu Praggnanandhaa (File Picture)
Rameshbabu Praggnanandhaa (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিশ্বের এক নম্বর দাবাড়ু তথা পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনের কাছে হার মানলেন ভারতের রমেশবাবু প্রজ্ঞানন্দ।

প্রথম দু’টি ক্লাসিক্যাল রাউন্ড ড্র হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে হেরে গেলেন প্রজ্ঞা। প্রথম র‌্যাপিড রাউন্ডে একটি চাল দিতে সাড়ে ৬ মিনিট সময় নেন প্রজ্ঞা। ২৫ মিনিটের খেলায় সেই একটি চালই প্রজ্ঞাকে পিছিয়ে দেয়। প্রজ্ঞার ভুলের সুযোগ নিয়ে ২.৫-১.৫ পয়েন্টে জিতে গেলেন কার্লসেন।

টাইব্রেকারে প্রথম র‌্যাপিড রাউন্ডে শুরু থেকেই রক্ষণাত্মক খেলছিলেন দুই প্রতিযোগী। রাজা-কে সামলে রাখছিলেন তাঁরা। সময়ের নিরিখেও প্রায় সমানে সমানে যাচ্ছিলেন দু’জন। স্নায়ুর যুদ্ধ চলছিল। সেই সঙ্গে ঘড়ির দিকেও নজর দিতে হচ্ছিল তাঁদের। মাঝে একটি চাল দিতে গিয়ে সাড়ে ৬ মিনিট সময় নেন প্রজ্ঞা। সেখানে কিছুটা পিছিয়ে পড়েন তিনি।

প্রজ্ঞার সময় কমতে থাকায় খেলায় ভুল করেন তিনি। তাঁর রাজা অরক্ষিত হয়ে যায়। তার সুযোগ নেন কার্লসেন। একটা সময় প্রজ্ঞার সময় ১০ সেকেন্ডের নীচে নেমে গিয়েছিল। সেখান থেকে ফিরে আসার কোনও সুযোগ ছিল না ভারতীয় দাবাড়ুর। হার স্বীকার করে নেন তিনি।


You might also like!