Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

2 years ago

Indo-Pak Cricket : আমেদাবাদেই ভারত-পাক মহারণ

India-Pak match in Ahmedabad
India-Pak match in Ahmedabad

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃবিরাট কোনও অঘটন না ঘটলে আমেদাবাদেই বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। মঙ্গলবার মুম্বইয়ে ঘোষণা করা হতে পারে ভারতের মাটিতে বিশ্বকাপের চূড়ান্ত সূচি। এখনও পর্যন্ত যা খবর, তাতে আমেদাবাদে ভারত-পাক ম্যাচ হচ্ছে তা ধরে নিয়েই সূচিতে সিলমোহর দিতে চলেছেন আয়োজকরা। কারণ, এর আগে পাকিস্তানের প্রস্তাব খারিজ করে দিয়েছে আইসিসি। তাই ওয়াকিবহাল মহলের দাবি, ভারত-পাক মহারণের জন্য নরেন্দ্র মোদী স্টেডিয়ামই কার্যত চূড়ান্ত। অপেক্ষা সিলমোহরের।

প্রস্তাবিত সূচিতে অক্টোবর মাসের চার তারিখ থেকে ভারতের মাটিতে একদিনের ক্রিকেট বিশ্বকাপ শুরু হওয়ার কথা। প্রথমে ঠিক ছিল ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মধ্যেই তার চূড়ান্ত সূচি ঘোষণা করা হবে। কিন্তু পাকিস্তান বেঁকে বসায় তা আর হয়নি। তবে এবার আইসিসি সূত্রে জানা গিয়েছে, আর অপেক্ষা করা হবে না। ইতিমধ্যেই ভারতের মাটিতে খেলা নিয়ে একাধিকবার আপত্তি জানিয়েছে পাকিস্তান। সেই দাবিও খারিজ করা হয়েছে।

এই পরিস্থিতিতে ওয়াকিবহাল মহলের দাবি, আর অপেক্ষা না করে এবার চূড়ান্ত সূচি প্রকাশ করতে উদ্যোগী হয়েছে আইসিসি। দুবাই থেকে যা ইঙ্গিত তাতে ভারত-পাক ম্যাচের জন্য আমেদাবাদকে তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে।


You might also like!