Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

2 years ago

Indian Football News : ১০০ নম্বরের বাইরে ভারত, ফিফার তালিকা দেখে হতাশ সুনীল-ইগর

India out of 100, Sunil-Igor disappointed after seeing FIFA list
India out of 100, Sunil-Igor disappointed after seeing FIFA list

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ক্লাব না দেশ। এই সংঘাতের প্রভাব এবার পড়ল ফিফার ক্রমতালিকাতেও। দীর্ঘ সময় পর ফিফার ক্রমতালিকার ১০০ নম্বরের বাইরে চলে গেল ভারতীয় ফুটবল। এতদিন ৯৯ নম্বরে ছিল ভারতের অবস্থান। বৃহস্পতিবার প্রকাশিত ফিফার নতুন তালিকায় ১০২ নম্বরে ভারতের স্থান। যা নিয়ে স্বাভাবিক ভাবেই হতাশ ভারতীয় কোচ ইগর স্তিমাচ এবং ভারত অধিনায়ক সুনীল ছেত্রী।

বৃহস্পতিবার এশিয়ান গেমসে বাংলাদেশের বিরুদ্ধে জিতেছে ভারত। অধিনায়কের গোলে এই ম্যাচে জিতে নকআউটের স্বপ্ন দেখছেন ইগর স্তিমাচ। তার মধ্যে, হতাশ জনক এই খবর। ভারত অধিনায়ক সুনীল ছেত্রী জানিয়েছেন, এশিয়ান গেমসের মধ্যে এই ঘটনা নতুন করে ভাবতে হবে।

ওয়াকিবহাল মহলের মতে, এরপরেও হয়তো ঘুম ভাঙবে না ভারতীয় ফুটবলের। যে সমস্যা অতি দ্রুত সমাধান সম্ভব ছিল, তা অহেতুক জটিল করা হয়েছে বলেই দিল্লির ফুটবল হাউজের বিরুদ্ধে অভিযোগ।


You might also like!