Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

2 years ago

cristiano ronaldo:পেনাল্টি ছেড়ে দিয়ে হ্যাটট্রিক আর ৮৫০তম গোল, কোনোটাই করলেন না রোনাল্ডো

cristiano ronaldo
cristiano ronaldo

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ হ্যাটট্রিক করার সুযোগ ছিল, সুযোগ ছিল ক্যারিয়ারের ৮৫০ গোলের মাইলফলক ছোঁয়ার। তবে এমন দুটি মাইলফলকের কোনোটাই গতকাল ছোঁয়ার ইচ্ছা জাগল না ক্রিস্টিয়ানো রোনাল্ডোর। সৌদি প্রো লিগে আল শাবাবের বিপক্ষে ম্যাচের তৃতীয় পেনাল্টি দিয়ে দিলেন সতীর্থ আবদুলরহমান ঘারিবকে।রোনাল্ডো ম্যাচে আগের দুই গোলও করেছেন পেনাল্টি থেকে। 

পর্তুগিজ তারকার জোড়া গোলের ম্যাচে আল শাবাবকে ৪-০ গোলে হারিয়েছে আল নাসর। অন্য দুটি গোল করেছেন সুলতান আল ঘানাম ও সাদিও মানে। মানের গোলেও সহায়তা করেছেন রোনাল্ডো। সব মিলিয়ে ম্যাচটা ছিল রোনাল্ডোময়। গতকাল ম্যাচের ১২ মিনিটেই পেনাল্টি পায় রোনাল্ডোর দল। পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। কয়েক মিনিট পরই আবারও গোল পান তিনি। তবে আল নাসরের অধিনায়কের হেডে করা গোল ফাউলের কারণে বাতিল হয়, যা নিয়ে তীব্র অসন্তুষ্ট ছিলেন রোনাল্ডো। যদিও গোলের জন্য খুব বেশিক্ষণ আর অপেক্ষা করতে হয়নি তাঁর। 

৩৮ মিনিটে পেনাল্টি থেকে আবারও গোল করেন তিনি। এর ২ মিনিট পর গোল করান সাবেক বায়ার্ন মিউনিখ তারকা মানেকে দিয়ে। আল ঘানাম ম্যাচের চতুর্থ গোল করেন ৭৯ মিনিটে। রোনাল্ডোর হেড পোস্টে লেগে ফিরে সৌদি আরবের এই ফুটবলারের সামনে এলে তিনি সেই সুযোগ কাজে লাগান। তবে রোনাল্ডো পেনাল্টি নেওয়ার দায়িত্বটা যাকে দিয়েছিলেন, সেই ঘারিব অবশ্য গোল করতে পারেননি।

এমন জয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত রোনাল্ডো। ইনস্টাগ্রামে নিজের অনুভূতি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘কী দুর্দান্ত স্টেডিয়ামের পরিবেশ। সমর্থকদের সঙ্গে জয় উদ্‌যাপন করে ভালো লাগছে। দল দারুণ খেলেছে।’ 

লিগ প্রথম দুই ম্যাচে হারা আল নাসর নিজেদের তৃতীয় ম্যাচে আল ফাতেহর বিপক্ষে ঘুরে দাঁড়িয়েছিল। সে ম্যাচে রোনালদো করেছিলেন হ্যাটট্রিক। সব মিলিয়ে লিগে সর্বোচ্চ গোলদাতা এখন রোনালদো (৫)। সবচেয়ে বেশি ‘অ্যাসিস্ট’ও তাঁর (২)। 

লিগে আরেক ম্যাচে আল তাইকে ২-০ গোলে হারিয়েছে আল আহলি। গোল করেছেন ম্যানচেস্টার সিটির সাবেক তারকা রিয়াদ মাহরেজ ও বার্সেলোনার সাবেক ফুটবলার ফ্র্যাঙ্ক কেসি। 

You might also like!