Game

3 years ago

Hardik Pandeya successfull captain of IPL 2023 : আইপিএলের সবচেয়ে সফল ক্যাপ্টেন হলেন হার্দিক পান্ডিয়া

Former Captain of GUjarat Titans Hardik Pandeya  (File Picture)
Former Captain of GUjarat Titans Hardik Pandeya (File Picture)

 

কলকাতা, ২৬ এপ্রিল: মঙ্গলবার রাতে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুম্বাইয়ের বিরুদ্ধে গুজরাট ম্যাচ জিততেই ব্রডকাস্টিং চ্যানেলের তরফে একটি পরিসংখ্যান রাখা হয়। এই পরিসংখ্যানে বলা হচ্ছে আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল ক্যাপ্টেন কে।

এই তুলনা নূন্যতম ২০টি ম্যাচে ক্যাপ্টেন্সির নিরিখে। এই তালিকাতেই হার্দিক পিছনে ফেলে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনিকে। তালিকায় হার্দিক পান্ডিয়া ২১টি ম্যাচের মধ্যে ১৫টিতে জিতেছেন। পাঁচটি ম্যাচে হার। ৭৫ শতাংশ জয়ের হার নিয়ে সবার শীর্ষে রয়েছেন হার্দিক পান্ডিয়া। আর ২০১৭ ম্যাচে ১২৮টিতে জয় এবং ৮৮ ম্যাচে হার নিয়ে দ্বিতীয় নম্বরে রয়েছেন ধোনি। তাঁর উইনিং পার্সেন্টেজ ৫৮.৯৯ শতাংশ। সবচেয়ে বেশিবার আইপিএল ট্রফি জয়ী ক্যাপ্টেন রোহিত শর্মা শীর্ষ পাঁচের মধ্যেও নেই। ১৪৯টি ম্যাচে ৮৩টিতে জয়, ৬৫টিতে হার এবং ৫৬.০৮ উইনিং পার্সেন্টেজ নিয়ে তিনি রয়েছেন অষ্টম স্থানে। হিটম্যানের উপরে রয়েছেন সচিন তেন্ডুলকর, স্টিভ স্মিথ, অনিল কুম্বলে, ঋষভ পন্থ এবং শেন ওয়ার্ন।


You might also like!